বারুইপুর ধর্মপ্রদেশের যুব কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ট্রেনিং অফ ট্রেনার্স প্রোগ্রাম

বারুইপুর ধর্মপ্রদেশের যুব কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ট্রেনিং অফ ট্রেনার্স প্রোগ্রাম

বিগত ১৯-২১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে দিশারী পাস্টোরাল সেন্টার বারুইপুরে, বারুইপুর ধর্মপ্রদেশের যুব কমিশনের উদ্যোগে  তিন দিনব্যাপী ডায়োসিস স্তরের ট্রেনিং অফ ট্রেনার্স (TOT) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বারুইপুর ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যুব প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। যুব নেতৃত্বের বিকাশ, ব্যক্তিত্ব গঠন, সুস্থ সম্পর্ক গড়ে তোলা এবং খ্রীষ্টীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রথম দিনে ফাদার রমেন পৈলান “ভালোবাসা, বন্ধুত্ব এবং পবিত্র মানবিক সম্পর্ক (Love, Friendship and the Holiness of Sex)” বিষয়ের উপর অধিবেশন পরিচালনা করেন। সন্ধ্যায় পবিত্র খ্রীষ্টযাগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে ফাদার রমেন পৈলান “ব্যক্তিগত বিকাশ ও উন্নতির জন্য একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখা” বিষয়ক অধিবেশন পরিচালনা করেন।

এরপর শ্রীমতি পলিনা গোমেজ (ডায়োসিশান মহিলা আনিম্যাটোর), ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধ্যে সহভাগিতা এবং আলোচনা পরিচালনা করেন, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

বিকেলে শ্রী অরিত্র সেন (ডায়োসিশান ইয়ুথ এডভাইসার) ব্যক্তিত্বের বিকাশ, সমন্বয়, বিচক্ষণতা ও সম্পর্ক গঠন এবং একবিংশ শতকে নেতৃত্বের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জ সমূহ বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি অধিবেশন  পরিচালনা করেন। পরবর্তীতে দিনটি ক্রুশেরপথ ও ধন্যবাদ আরাধনার মাধ্যমে সমাপ্ত হয়।

তৃতীয় দিনে সকালে পবিত্র খ্রীষ্টযাগ উদযাপনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মূল্যায়ন পর্বে অংশগ্রহণকারীরা তিন দিনের প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা, শিক্ষা ও উপলব্ধি সহভাগিতা করেন। 

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের  আত্মবিশ্বাস, দলগত কাজের মনোভাব এবং খ্রীষ্টীয় মূল্যবোধে সমৃদ্ধ হতে সহায়তা করেছে। সকল বক্তা, সংগঠক ও অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়।

প্রতিবেদন সৌম্য প্রামানিক