কলকাতা মহাধর্মপ্রদেশে ন্যাশনাল ইয়ুথ সানডে ২০২৬-এর প্রস্তুতি

কলকাতা মহাধর্মপ্রদেশে ন্যাশনাল ইয়ুথ সানডে ২০২৬-এর প্রস্তুতি

বিগত ২৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, কলকাতা মহাধর্মপ্রদেশের ১০ম ন্যাশনাল ইয়ুথ সানডে (NYS) ২০২৬ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৪টায় ধর্মতলার সেক্রেড হার্ট গির্জা প্রাঙ্গণে অবস্থিত ডায়োসিসান ইয়ুথ অফিসে আয়োজিত এই সভায় মহাধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যুব প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।

প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় রবিবার পালিত ন্যাশনাল ইয়ুথ সানডে মহাধর্মপ্রদেশের তরুণ-তরুণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনোৎসব। পবিত্র খ্রীষ্টযাগ, আধ্যাত্মিক আলোচনা, প্রতিযোগিতা ও নানা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩০০ থেকে ৪০০ যুব-যুবতী উক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন ডায়োসিসের যুব পরিচালক (Diocesan Youth Director – DYD) শ্রীমতি অ্যাঞ্জেলা পেরিস, উত্তর ২৪ পরগনা ডিনারির সমন্বয়ক সিস্টার শান্তি এসডিপি এবং কলকাতা ডিনারির সমন্বয়ক সিস্টার বিয়াট্রিস, সি.জে. তাঁদের উপস্থিতি অনুপ্রেরণামূলক বক্তব্য সেখানে উপস্থিত সকল যুবক যুবতীদের বিশেষভাবে অনুপ্রাণিত করে

অনুষ্ঠানের সূচনায় ডায়োসিসান ইয়ুথ প্রেসিডেন্ট শ্রী ফ্রান্সিস মল্লিক সকলকে স্বাগত জানান। এরপর শ্রীমতি  ক্যারোলিন চ্যাটার-এর পরিচালনায় প্রার্থনার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় দিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হন।

ডায়োসিসান এক্সিকিউটিভ কমিটির সদস্য শ্রী ঋত্বিক নায়ক ন্যাশনাল ইয়ুথ সানডের উদ্দেশ্য ও গুরুত্ব তার বক্তৃতার মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। ডায়োসিসান ইয়ুথ ডিরেক্টর, সভার ১০ম অধিবেশনের লক্ষ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করে তিনি বর্তমানে  ক্যাথলিক বিবাহ, বিশেষ করে আন্তঃধর্মীয় বিবাহের ক্ষেত্রে সৃষ্ট নানা প্রতিকূলতা নিয়ে মহাধর্মপালের উদ্বেগের কথা উল্লেখ করেন। পাশাপাশি, আইসিওয়াইএম পক্ষ থেকে কলকাতায় “আমের আঁটির সংগ্রহ অভিযান”-এ সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান, যা পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সভায় ন্যাশনাল ইয়ুথ সানডের সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনা স্থান টি নিয়েও আলোচনা করা হয়। পরে শ্রীমতি স্নেহা জেনিফার মান্না বিভিন্ন আয়োজক কমিটি, তাদের দায়িত্ব এবং সমন্বয়কারীদের ভূমিকা তুলে ধরেন। উপস্থিত যুব প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ডায়োসিসান ইয়ুথ সেক্রেটারি শ্রী অপূর্ব দাস সভায় আগত সকল সদস্যদের উপস্থিতি নথিভুক্ত করেন। সভার শেষে ডায়োসিসান এক্সিকিউটিভ কমিটির সদস্য শ্রী সিলভেস্টার সরকার ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে খ্রীষ্টীয় সংগীতের মাধ্যমে ঐক্য ও বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করে সভার সমাপ্তি ঘটে।

জাতীয় যুব রবিবার (National Youth Sunday – NYS) ২০২৬-এর প্রস্তুতির পথে প্রথম প্রস্তুতি সভাটি এক মাইলফলক সূচনার সাক্ষী হয়ে রইল। এই সভার মাধ্যমে কলকাতা মহাধর্মপ্রদেশের যুবসমাজের উদ্দীপনা, নিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে এই সভা এক শক্তিশালী ভিত্তি স্থাপন প্রস্তুত করে।

প্রতিবেদন- অপূর্ব দাস

অনুলিখন- তেরেসা রোজারিও