ভারতের দুই আর্চবিশপ প্যালিয়াম গ্রহণ করলেন পোপ লিও চতুর্দশের কাছ থেকে

গত ২৯ জুন ২০২৬, সাধু পিতর ও সাধু পলের মহাপর্বের দিন, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত পবিত্র খ্রীষ্টযাগে পুণ্য পিতা পোপ লিও চতুর্দশ কলকাতার আর্চবিশপ ড. এলিয়াস ফ্রাঙ্ক এবং মাদুরাইয়ের আর্চবিশপ অ্যান্টোনি সামি সাভারিমুথু-র হাতে প্যালিয়াম তুলে দেন।

প্যালিয়াম সাদা উলের তৈরি কাপড় যার গায়ে ৬টি কালো ক্রুশের চিহ্ন আঁকা।

এটির অর্থ: মহানগরীর আর্চবিশপের মেষপালকের দায়িত্ব, তাঁর উপর অর্পিত পালের যত্ন এবং পোপ ও সর্বজনীন খ্রীষ্টমণ্ডলীর সাথে একাত্মতার প্রতীক।

নিজের আর্চডায়োসিসের প্রোভিন্সের মধ্যে খ্রীষ্টযাগ উৎসর্গের সময় আর্চবিশপ এটি কাঁধের উপর পরেন

প্যালিয়াম প্রদান এই দিনের বিশেষ উপাসনাকালীন খ্রীষ্টযাগ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ সাধু পিতর ও সাধু পলই চার্চের দুই মহান প্রেরিত শিষ্য।

পশ্চিম বাংলার এক্লেসিয়াস্টিক্যাল প্রোভিন্স বিশেষ করে কলকাতা আর্চডায়োসিসের পক্ষ থেকে আর্চবিশপ ড. এলিয়াস ফ্রাঙ্ককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

আর্চবিশপ ফ্রাঙ্কের এই নতুন দায়িত্বের জন্য আমরা বিশেষ ভাবে প্রার্থনা ও সুস্বাস্থ্য কামনা করি। প্রতিবেদন – চন্দনা রোজারিও।