মুণ্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আন্তঃমাণ্ডলীক খ্রিস্টিয় ঐক্য বিষয়ক সেমিনার

সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আন্তঃমাণ্ডলীক খ্রিস্টিয় ঐক্য বিষয়ক সেমিনার

গত জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় ঐক্য আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের উদ্যোগে মুণ্ডুমালা সাধু  জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আন্তঃমাণ্ডলীক খ্রিস্টিয় ঐক্য বিষয়ক সেমিনার।

অনুষ্ঠিত সেমিনারের মূলসুর ছিলতারা যেন এক হয় এতে ধর্মপল্লীর বিভিন্ন মণ্ডলী থেকে আহত প্রায় ৭৬ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

সেমিনারের শুরুতেই প্রার্থনা, বাইবেল পাঠ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কমিশনের কো-অর্ডিনেটর ফাদার উজ্জ্বল সি. গমেজ।

দিনব্যাপী এই সেমিনারে মূলসুরের উপর আলোচনা করেন রাজশাহী কলেজের সহকারী প্রফেসর মি. সামসন হাঁসদা। তিনি বলেন, “খ্রিস্টে আমরা এক। যিশু খ্রিস্টকে নিয়ে আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা সবাই এক খ্রিস্টের, এক ক্রুশের আরাধনা করি।

তিনি আরও বলেন, “আমাদের অন্তরটা যেন এক হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা যেখান থেকেই প্রার্থনা করি না কেন সেই প্রার্থনা যিশু শুনেন।

দ্বিতীয় ভাটিকান মহাসভার আলোকে কথা বলেন, বিশপীয় খ্রিস্টিয় ঐক্য আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ। তিনি দ্বিতীয় ভাটিকান মহাসভার আগের এবং পরের মনোভাবের উপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন বাস্তব উদাহরণের মধ্য দিয়ে সেমিনারটিকে প্রাণবন্ত করে তুলেন।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বার্ণাড টুডু তার অনুভূতি ব্যক্ত করে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সব মন্ডলীগুলো যেন প্রার্থনা বিভিন্ন সেবামূলক কাজ একসঙ্গে করতে পারেন তার জন্য আহ্বান করেন।

পরিশেষে, বাস্তব জীবনে আমরা কোন কোন ক্ষেত্রে এক হতে পারি এবং ভবিষ্যতে তা একসঙ্গে বাস্তবায়ন করার বিষয়ে দলীয় প্রশ্ন প্রদান আলোচনার পর প্রতিবেদন আকারে তা উপস্থাপন করা হয়। - ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ