লক্ষ্মীপুর ধর্মপল্লীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব উদযাপন

গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মেীলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর ক্যাথলিক চার্চ অব ইম্মাকুলেট কনসেপশন ধর্মপল্লীতে আদিবাসী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব    ‘ওয়ানগালা’ উদযাপন করা হয়েছে।

উক্ত এই উৎসবে পবিত্র খ্রিস্টযাগ অপর্ন করেন সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ গমেজ এবং সহোর্পিত করেন ফাদার জনি ফিনি, সুপিরিয়, ফাদার সাগর রোজারিও পালক পুরোহিত লক্ষ্মীপুর ধর্মপল্লী এবং আরো অন্যান্য অবলেট ফাদারগণ।

পবিত্র খিস্টযাগে বিশপ বলেন,“ওয়ানগালা গারো সম্প্রদায়ের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ন অংশ। এই ঐতিহ্যের মধ্য দিয়ে মানুষ নতুন ফসল ও জীবনের নানা আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। খ্রিস্টীয় বিশ্বাস আমাদের স্মরণ করিয়ে দেয়, ঈশ্বরই সকল আশীর্বাদের উৎস।”

 উল্লেখ্য যে, অবলেট ফাদারদের দ্বারা পরিচালিত এই ধর্মপল্লীতে এই ‘ওয়ানগালা’ উৎসবটি গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের ও খ্রিস্টীয় বিশ্বাসের এক পবিত্র মিলনমেলায় পরিণত হয়।

ওয়ানগালা অনুষ্ঠানটি গারো সম্প্রদায়ের প্রধান এবং অন্যতম একটি ফসল উৎসব। তাদের কৃষিকাজের নতুন সমস্ত ফসল ঘরে তোলার আনন্দে এবং মৌসুমী ভালো ফসল উৎপাদনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে এ উৎসব পালন করা হয়।

আরো উল্লেখ্য গারো কৃষ্টি অনুযায়ী তারা মহান সূর্যদেবতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিবেদন করে এই উৎসব উদযাপন করে থাকেন। এটি তাদের দীর্ঘদিনের পরিশ্রমের সমাপ্তি এবং আনন্দ ও কৃতজ্ঞতার নতুন সূচনাকে নির্দেশ করে।

বর্তমানে গারো খ্রিস্টান সম্প্রদায়ের অনেক এলাকায় খ্রিস্টরাজ পর্বের সঙ্গে মিল রেখে ওয়ানগালা উদ্‌যাপন করে থাকে। এর মধ্য দিয়ে তারা নিজেদের পূর্বপুরুষদের সাংস্কৃতিক ঐতিহ্যকে খ্রিস্টীয় বিশ্বাসের আলোকে নতুন আধ্যাত্মিক তাৎপর্য দিচ্ছে।

যিশু খ্রিস্টকে সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তা এবং জীবনের সব আশীর্বাদ ও ফসলের দাতা হিসেবে স্বীকার করে তারা এই উৎসব পালন করে।

এ সময় নতুন ধান ও প্রথম ফসল উৎসর্গ করার ঐতিহ্যকে ঈশ্বরের প্রতি প্রশংসা, কৃতজ্ঞতা ও আশীর্বাদের স্বীকৃতিস্বরূপ নিবেদন হিসেবে দেখা হয়।

লক্ষ্মীপুর ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার সাগর লুইস রোজারিও, ওএমআই বলেন “এই উৎসব গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়, পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং খ্রিস্টীয় বিশ্বাসকে আরও গভীর ও শক্তিশালী করে তুলছে।”

 সংবাদ - ফাদার সাগর লুইস রোজারিও, ওএমআই ।

 

Bengali pop up image