উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে নারী দিবস উদযাপন

বিগত ৭ থেকে ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সহযোগিতায় বিভিন্ন ব্লকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। বিষ্ণুপুর–১ ব্লকের পানাকুয়া, জামালপুর ব্লকের ময়না, কালনা–১ ব্লকের খাঁপুর, কালনা–২ ব্লকের কুশোদাঙা এবং পাণ্ডুয়া ব্লকের জগন্নাথপুরে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়।

এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল “Rights. Justice. Action. For ALL Women and Girls.”

বাংলায় এর মূল ভাবনা ছিল— “প্রতিটি নারী ও মেয়ের জন্য অধিকার ও ন্যায়বিচার শুধু দাবি নয়, বাস্তবায়নের অঙ্গীকার।”

অনুষ্ঠানে নারী দিবসের ইতিহাস ও প্রায় একশো বছরের সংগ্রামের কথা স্মরণ করে থিম পাঠ করা হয়। পাশাপাশি প্রতিটি সংগঠন গত এক বছরে তাদের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ নিয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে।

অনুষ্ঠানে গ্রাম সদস্য, পঞ্চায়েত সেক্রেটারি, বিডিও দপ্তরের সদস্যবৃন্দ, স্কুল শিক্ষক, আইসিডিএস কর্মী, আশা কর্মী এবং উদয়নী সংস্থার কর্মীবৃন্দ রা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আলোচনা,

সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

 প্রতিবেদন - পারমিতা দত্ত