খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো তপস্যাকালীন নির্জনধ্যান ও পুণ্য দিবসত্রয়ের প্রশিক্ষণ

রাজশাহী ধর্মপ্রদেশের কাটেখিস্ট সিস্টার ও প্রার্থনা পরিচালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত তপস্যাকালীন নির্জনধ্যান

গত ২ থেকে ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশীয় বাইবেলীয় ও ক্যাটেক্যাটিক্যাল কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো তপস্যাকালীন নির্জনধ্যান ও পুণ্য দিবসত্রয়ের প্রশিক্ষণ।

রাজশাহী ধর্মপ্রদেশের কাটেখিস্ট সিস্টার ও প্রার্থনা পরিচালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই তপস্যাকালীন নির্জনধ্যান ও পুণ্য দিবসত্রয়ের প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৭০ জন কাটেখিস্ট সিস্টার, মাষ্টার ও প্রার্থনা পরিচালকগণ এই নির্জনধ্যানে অংশগ্রহণ করেন।

এই নির্জনধ্যান পরিচালনা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি প্রলোভন জয়ী যিশুর উপর আলোচনায় বলেন, “মরুভূমি হলো পরীক্ষা ও সংগ্রামের প্রতীক। প্রলোভন এমন এক আকর্ষণ যা আমাদের ক্ষতির দিকে নিয়ে যায়। মানুষ যা জয় করতে পারে না ঈশ্বর সেই প্রলোভন দেন না।”

তিনি আরো বলেন,  “মানুষের জীবনে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে সর্বত্রই প্রলোভন আসে। ঈশ্বরের দৃষ্টিতে আমাদের খারাপ ও দূরে রাখার জন্য শয়তান প্রতিনিয়ত পরীক্ষা ও প্রলোভন দিয়ে যায়। মানব জীবনে ছোট বিষয় থেকে পরীক্ষা ও প্রলোভন আরম্ভ হয়।”

উপবাসকাল মন পরিবর্তনের সময়। এই সময় মন পরিবর্তনের মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের সময়। আমাদের জীবনের রিপু, মন্দতা, লোভ, অহংকার ও ক্ষমতার প্রলোভন জয় করার চেষ্টা করা দরকার,” বলেন ফাদার কস্তা।

ফাদার লিংকন পুণ্য দিবসত্রয়ের ইতিহাস, এর তাৎপর্য ও পালনের বিষয় আলোচনা করেন। শেষে পাপস্বীকার ও ক্রুশের পথের মাধ্যমে দুই দিনের নির্জনধ্যান ও প্রশিক্ষণ সমাপ্ত হয়। - বরেন্দ্রদূত