আন্ধারকোঠা ধর্মপল্লীতে বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রাণ্ডাল এর পালকীয় সফর

নিত্য সাহায্যকারিনী মা-মারীয়ার ধর্মপল্লীতে বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রাণ্ডালের পালকীয় সফর

গত জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা  নিত্য সাহায্যকারিনী মা-মারীয়ার ধর্মপল্লীতে বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রাণ্ডাল পালকীয় সফর করেন।

এই দিনটি ধর্মপল্লীর জন্য ছিল অত্যন্ত আনন্দময়, গৌরবময় আশীর্বাদপূর্ণ। তাঁর এই সফরের সময় আরো ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিত্ত।

এই আগমন উপলক্ষে ধর্মপল্লীর প্রধান ফটক থেকে আর্চবিশপ, বিশপ ফাদারগণকে ঐতিহ্যবাহী নৃত্য বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মিশন প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

মিশনে পৌঁছানোর পর সান্তালি নৃত্যের মধ্য দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্থানীয় সংস্কৃতি খ্রিস্টীয় ঐতিহ্যের সমন্বয়ে তাঁদের পা ধুয়ে সম্মান জানানো হয় এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।

আর্চবিশপ কেভিন এস. রাণ্ডাল তাঁর বক্তব্যে তিনি শান্তি, ঐক্য পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান।

পালকীয় সফরে খ্রিস্টভক্তদের সাথে আর্চবিশপ কেভিন এস. রাণ্ডাল

বিশেষভাবে তিনি তরুণদের উদ্দেশে প্রশ্ন করে বলেন, “তোমাদের মধ্যে কে কে প্রধানমন্ত্রী হতে চাও?” এরপর তিনি বলেন, যে কোনো বড় দায়িত্ব গ্রহণের জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হয়। তিনি চাবির উদাহরণ দিয়ে বলেন, “যেমন চাবি ছাড়া তালা খোলা যায় না, তেমনি সমাজ, পরিবার, দেশ গির্জার কল্যাণে অবদান রাখতে হলে নিজেকে যোগ্য প্রস্তুত করে তুলতে হবে।

আর্চবিশপ রাণ্ডাল উপস্থিত খ্রিস্টভক্তদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং উৎসাহব্যঞ্জক কথার মাধ্যমে মানুষকে উন্নত জীবন গঠনে অনুপ্রাণিত করেন। তাঁর বক্তব্যে উপস্থিত ধর্মবিশ্বাসীরা গভীরভাবে অনুপ্রাণিত উৎসাহিত হন।

পরবর্তীতে তিনি সকলের জন্য বিশেষ প্রার্থনা করেন এবং উপস্থিত জনসাধারণকে আশীর্বাদ প্রদান করেন। এরপর তিনি গির্জা পরিদর্শন প্রার্থনা করেন, এবং সিস্টারদের বাসভবন পরিদর্শন করে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই পালকীয় সফর আন্ধারকোঠা ধর্মপল্লীর জন্য এক স্মরণীয় আশীর্বাদপূর্ণ ঘটনা হয়ে থাকবে। আর্চবিশপ কেভিন এস. রাণ্ডালের উপস্থিতি, তাঁর মূল্যবান উপদেশ, প্রার্থনা আশীর্বাদে ধর্মপল্লীর বিশ্বাসী জনগণ নতুন উদ্দীপনা আশা লাভ করেছেন।

দিনব্যাপী এই সফর ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের মাঝে আনন্দ, ঐক্য নবপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছে। - ফাদার সনেট কস্তা