রাজশাহী উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন

উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন

গত ৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন।

এই পালকীয় সম্মেলনের মূলসুর ছিলো, “খ্রিস্ট জন্মজয়ন্তী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ”। এতে ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গ্রাম পরিষদের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং সিস্টার সম্প্রদায়ের প্রতিনিধিসহ প্রায় ৯০জন অংশগ্রহণ করেন।

কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “খ্রিস্ট জন্মজয়ন্তী আমাদের জন্য অনন্দের একটি বছর। আমরা যেন সবাই নিজেদের স্থান থেকে সমাজে আমাদের যে দায়িত্বে আছি তা সুন্দরভাবে পালন করার মাধ্যমে মণ্ডলী গঠনের কাজে অবদান রাখি।”

এর পর রাজশাহী ধর্মপ্রদেশের বিশপের পালকীয় পত্রে উল্লেখিত ৩টি প্রশ্নের আলোকে শেলী বিশ্বাস, ড. আরোক টপ্য ও ফাদার বিশ্বনাথ মারাণ্ডী আলোচনা করেন।

এছাড়াও পালকীয় সম্মেলনে ধর্মপল্লী পর্যায়ে বাস্তবায়নযোগ্য যে ৫টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিলো সেগুলো নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। - ফাদার শেখর ফ্রান্সিস কস্তা

Bengali pop up image