জিয়ন ২০২৬: চ্যাম্পিয়ন সেন্ট মেরিজ গির্জা

জিয়ন ২০২৬: চ্যাম্পিয়ন সেন্ট মেরিজ গির্জা

বিগত ২২ এবং ২৩ শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, কলকাতার বৈঠকখানার আওয়ার লেডি অফ ডলার্স গির্জায় বিশ্বাস, ঐক্য ও ক্রীড়াসুলভ মনোভাবের আবহে অনুষ্ঠিত হলো জিয়ন ২০২৬ বাস্কেটবল টুর্নামেন্ট

টুর্নামেন্টে সেন্ট মেরিজ গির্জার প্রতিনিধিত্ব করে একদল উৎসাহী তরুণ-তরুণী। ধর্মপল্লীর হয়ে মাঠে নামার শুরু থেকেই তাঁদের মধ্যে ছিল জয়ের প্রত্যয়, দলগত সংহতি এবং একে অপরের প্রতি পারস্পরিক আস্থা। ধারাবাহিকভাবে ভালো খেলা, কঠোর পরিশ্রম ও সুন্দর দলগত সমন্বয়ের মাধ্যমে তাঁরা প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নেয়।

প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও লড়াকু মনোভাব ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত তাঁদের অধ্যবসায় ও দলগত প্রচেষ্টার ফলস্বরূপ সেন্ট মেরিজ গির্জা জিয়ন ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

এই বিজয় শুধু একটি ট্রফি অর্জন নয়; বরং তরুণ-তরুণীদের ঐক্য, প্রতিভা ও দলগত চেতনার একটি সুন্দর প্রকাশ। এই সাফল্যে সেন্ট মেরিজ গির্জার সমগ্র ধর্মপল্লীতে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়।

জিয়ন ২০২৬-এ অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য এবং প্রতিযোগিতার পুরো সময়জুড়ে উৎসাহ ও সহযোগিতা করার জন্য ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ডমিনিক গোমসের প্রতি খেলোয়াড়রা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তরুণ-তরুণীদের প্রতি তাঁর আস্থা এবং তাঁদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্যোগ এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেন্ট মেরিজ গির্জার হয়ে নিষ্ঠা, উদ্যম ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছেলে-মেয়েকে জানানো হয় আন্তরিক অভিনন্দন। তাঁদের এই সাফল্য আগামী দিনে আরও তরুণ-তরুণীকে খেলাধুলা, বন্ধুত্ব, ঐক্য ও বিশ্বাসের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

প্রতিবেদন: জিনিয়া চাঁদ

অনুবাদ: তেরেসা রোজারিও

Bengali pop up image