অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বিগত ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, দক্ষিণ চব্বিশ পরগনার বাকেশ্বর গ্রামের গোষ্ঠমাঠের শান্তি পল্লীতে অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা  কেন্দ্রে বাংলা ভাষা আন্দোলনের সেকাল ও একাল" শীর্ষক আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সন্ধ্যা ছয় ঘটিকায় এই অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহিত্যপ্রেমী মানুষজন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন লেখক বিশ্বজিৎ হালদার  ওরফে বটুকৃষ্ণ হালদার যিনি বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর কলমের যাদু ফুটিয়ে তোলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অবকাশের সভাপতি, সম্পাদক ও সকল সদস্যবৃন্দ।

অবকাশের সভাপতি ডক্টর সাধনা করালি বটুকৃষ্ণ হালদার মহাশয়কে পুষ্প স্তাবক ও উত্তরীয় প্রদান করে স্বাগত জানান। এরপরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে কবিতা পাঠ এবং ব্যক্তিগত মতামত, সকলের সামনে তুলে ধরা হয়। স্বর্গীয় ফাদার আন্তে গ্যাব্রিচের জীবনী "দেবতা আমাদের মধ্যেই ছিলেন" এই বইটি সকলের সামনে প্রকাশ করা হয়। এছাড়াও  অবকাশের সম্পাদক অনুপ পাল পাঠকদের বাংলা ভাষার প্রতি উৎসাহিত করার জন্য প্রায় একশ  বছরেরও পুরাতন বই অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের লাইব্রেরীতে  দান করেন

বর্তমান পরিস্থিতির উপর নানা আলোচনা  শেষে সকলের জন্য সামান্য জলযোগের ব্যবস্থা করা হয়

প্রতিবেদন - তন্ময় মন্ডল