ভাদুন সেন্টারে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পালকীয় পরিষদের সংবিধান বিষয়ক সেমিনার
গত ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের উদ্যোগে পবিত্র ক্রুশ পালকীয় সেন্টার ভাদুনে অনুষ্ঠিত হলো ঢাকা মহাধর্মপ্রদেশের ধর্মপল্লীর পালকীয় পরিষদের সংবিধান বিষয়ক সেমিনার।
উক্ত সেমিনারে ভাওয়াল অঞ্চলের প্রত্যেকটি ধর্মপল্লী থেকে পাল-পুরোহিত, সহকারী পাল-পুরোহিত, পালকীয় পরিষদের সহ-সভাপতি, সেক্রেটারী এবং অন্যান্য সদস্য/সদস্যাগণ সহ প্রায় ২৫০ জন উপস্থিতি ছিলেন।
প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার শুরু করা হয়। ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের সভাপতি ফাদার স্টেনিসলাউস গমেজ শুরুতে শুভেচ্ছা বাণী রাখেন। এরপরে পবিত্র ক্রুশ পালকীয় সেন্টারের পরিচালক ফাদার জেমস্ ক্রুশ, সিএসসি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।
“ঢাকা মহাধর্মপ্রদেশের ধর্মপল্লীর পালকীয় পরিষদের সংবিধান বিষয়ক সেমিনার” এই বিষয়ের উপর ঢাকা মহাধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ফাদার মিন্টু এল. পালমা সহভাগিতা করেন।
তিনি খুব সুন্দর ভাবে মণ্ডলী কি? ধর্মপল্লীর পালকীয় পরিষদ কী? পালকীয় পরিষদের মূল লক্ষ্য কী? পালকীয় পরিষদ কী না? পালকীয় পরিষদের উদ্দেশ্য কী? পালকীয় পরিষদের সদস্যদের গুণাবলী কী কী থাকতে হবে, পরিষদেরে সদস্য সংখ্যা কত হবে, এর গঠনতন্ত্র কী? পরিষদের কর্মকর্তাদের দায়িত্ব কী? নির্বাহী কমিটি, উপ-কমিটি কী কী, সংশোধন বিষয়গুলো তার সহভাগিতায় তুলে ধরেন।
এরপর সংবিধান বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সদস্য/সদস্যাগণ আরো পরিষ্কার হওয়ার জন্য তাদের প্রশ্ন তুলে ধরেন এবং ফাদার মিন্টু তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
পরিশেষে ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের সহভাপতি ফাদার স্টেনিসলাউস গমেজ সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার লিয়ন রোজারিও