বনপাড়া লূর্দের রানী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সম্মেলন

ওয়াইসিএস বনপাড়া ইউনিট এর আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সম্মেলন

গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ওয়াইসিএস বনপাড়া ইউনিট এর আয়োজনে লূর্দের রানী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সম্মেলন।

এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন ধর্মপল্লীর হাই স্কুল ও কলেজের ছেলেমেয়ে সহ প্রায় ১২০জন।  সারাদিনব্যপি এ আয়োজন শুরু হয় পবিত্র খিস্টযাগের মধ্যে দিয়ে।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি তার উপদেশ বাণীতে ছেলেমেয়েদের ওয়াইসিএস এর মতাদর্শ অনুসরণ করে নিজেদের জীবন সুন্দরভাবে গঠন করতে উৎসাহিত করেন।

ওয়াইসিএস সম্মেলনে অংশগ্রহণকারীগণ

খ্রিস্টযাগের পর ওয়াইসিএস এর লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে সহভাগিতা করেন মি. বেনেডিক্ট গমেজ, সহকারী প্রধান শিক্ষক, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ। এছাড়াও ছেলেমেয়েদের জীবনাহ্বান সম্পর্কে সহভাগিতা করেন ফাদার সুরেশ পিউরিফিকেশন।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের প্রতিযোগীতা এবং শেষে পুরষ্কার বিতরনী ও শেষ আশীর্বাদের মধ্য দিয়ে সন্ধ্যায় এই সম্মেলন সমাপ্ত হয়। - ফাদার আলবার্ট বকুল ক্রুশ

Bengali pop up image