ইনোভেটিভ মিনিস্ট্রি অ্যাওয়ার্ডে সাফল্য লাভ ফাদার ম্যাথিউ জর্জের

ইনোভেটিভ মিনিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফাদার ম্যাথিউ জর্জ, এসডিবি সম্মানিত

সালেসিয়ান কলকাতা প্রভিন্স রেক্টর মেজরের ইনোভেটিভ মিনিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৬-এ দ্বিতীয় পুরস্কার লাভ করেছে। "বি ক্লিন: কুষ্ঠ রোগীদের মধ্যে সেবাকার্য"-এর জন্য — পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেবাদানে ফাদার ম্যাথিউ জর্জ, এসডিবি-র অগ্রণী মিশন।

নয়াদিল্লির সালেসিয়ান প্রভিন্সিয়াল হাউসে অনুষ্ঠিত দারিদ্র্য মোচনের মিশনের বার্ষিক পর্যালোচনা রিওয়াইন্ড ২০২৬ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

যুবক-যুবতী এবং প্রান্তিক সম্প্রদায়ের চাহিদার প্রতি সাড়া দিয়ে সৃজনশীল, প্রভাবশালী এবং অনুকরণযোগ্য সালেসিয়ান উদ্যোগগুলিকে স্বীকৃতি জানাতে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

রেক্টর মেজরের ইনোভেটিভ মিনিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৬-এর মূল বিষয় ছিল 'মিশন দারিদ্র্য বিমোচন'। তিনজন সালেসিয়ান বিচারকের একটি প্যানেল দেশের বিভিন্ন প্রভিন্স থেকে আসা ৩২টি উদ্যোগের মূল্যায়ন করেন।

কলকাতা প্রভিন্সের উদ্যোগ বি ক্লিন: কুষ্ঠ রোগীদের মধ্যে সেবাকার্য সমাজের অন্যতম অবহেলিত ও প্রান্তিক গোষ্ঠীর কাছে সালেসিয়ান ক্যারিজমকে পৌঁছে দেওয়ার জন্য স্বীকৃতি লাভ করেছে।

মেদিনীপুরে তাঁর মিশনের মাধ্যমে ফাদার ম্যাথিউ জর্জ, এসডিবি, কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষদের মর্যাদা, আশা এবং আপনজন হওয়ার অনুভূতি ফিরিয়ে দিতে চেষ্টা করেছেন, তাঁদের কেবল সুবিধাভোগী হিসেবে নয়, বরং যত্ন, সম্মান এবং মানবিক ভ্রাতৃত্বের যোগ্য ব্যক্তি হিসেবে সঙ্গ দিয়েছেন।

এই স্বীকৃতি সালেসিয়ান মিশনের একটি স্বতন্ত্র দিককে তুলে ধরে — মানুষ যেখানে সবচেয়ে বেশি অসহায় সেখানে উপস্থিত থাকা এবং তাদের কাছে পৌঁছে যাওয়া।

মেদিনীপুরে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফাদার ম্যাথিউর সেবাকার্য প্রান্তিক মানুষদের কাছে ডন বস্কোর প্রিভেন্টিভ সিস্টেমের চেতনা পৌঁছে দিয়ে এই অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

পুরস্কারটি প্রদান করেন রেক্টর মেজর ফাদার ফাবিও আত্তার্ড, দক্ষিণ এশিয়ার জন্য জেনারেল কাউন্সিলর ফাদার বিজু মাইকেল এবং ডন বস্কো টেক সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ফাদার জর্জ ম্যাথিউ। কলকাতা প্রভিন্স এই উদ্যোগের স্বীকৃতি স্বরূপ একটি ট্রফি ও সার্টিফিকেট লাভ করেছে। অনুলিখন – চন্দনা রোজারিও।  

Tags
Bengali pop up image