আসানসোলের বোলপুরে নব-অভিষিক্ত তিন যাজক
২৪ আগস্ট ২০২৬,বোলপুর বাসীদের কাছে অতি গর্ব ও আনন্দের একটি দিন । ঐ দিন বোলপুরের শিশু যীশু গির্জায় তিন জন ডিকন পুরোহিত পদে অভিষিক্ত হন।
তিনজন নব অভিষিক্ত পুরোহিত হলেন ফাদার মাইকেল কিস্কু, ফাদার সোমনাথ মুর্মু এবং ফাদার সাইমন OCD-। তাঁদের পরিবারের লোকজন ছাড়াও যাজকীয় অভিষেক উপলক্ষে বহু পল্লীবাসী গির্জাঘরে উপস্থিত ছিল।
২৪শে অক্টোবর ২০২৬, সকালে পবিত্র মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে যাজকবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে বহু পুরোহিত, সিস্টার, রিলিজিয়াস নর - নারী ওবিশ্বাসী গণ এই খ্রীষ্টযাগে উপস্থিত হন সম্মিলিত ভাবে খ্রীষ্টযাগ উদযাপন করেন ও অভিষেক গ্রহণ কারী যাজকদের উদ্দেশ্যে ঈশ্বরের করুণা ও আশীর্বাদ প্রার্থনা করেন। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন মাননীয় আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক।
অভিষেক গ্রহণ কারী যাজকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যখন আপনারা যাজকীয় পরিচর্যার এই পবিত্র যাত্রা শুরু করছেন পিতা ঈশ্বর যেন আপনাদের প্রজ্ঞা, বিশ্বাস ও ভালোবাসা শক্তিশালী করেন, যাতে আপনারা তাঁর মানুষের সেবা করতে পারেন, তাঁর বাণী প্রচার করতে পারেন এবং তাঁর শান্তি ও করুণার যন্ত্র হতে পারেন।'
'আপনাদের যাজকত্ব অসংখ্য আশীর্বাদ, ফলপ্রসূ পরিচর্যা এবং আত্মাকে খ্রীষ্টের আরও কাছে নিয়ে আসবে, এই কামনা করি।'
আপনাদের আশীর্বাদপূর্ণ ও ফলপ্রসূ যাজকীয় পরিচর্যার দ্বারা বিশ্বাসীদের জীবন আলোকিত ও উপকৃত হোক এই শুভকামনা করি,তিনি আরও বলেন।
একই সঙ্গে তিনি নব অভিষিক্ত পুরোহিতদের অভিভাবকদের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মণ্ডলীর কাজে সন্তানদের উৎসর্গ করার জন্য আন্তরিক ধন্যবাদ দেন।তাদের জন্য বিশেষ প্রার্থনা করেন।
অভিষেক ক্রিয়া সম্পন্ন হলে তিনি ও উপস্থিত সকল পুরোহিত তাদের শুভেচ্ছা বিনিময় করেন ।এবং সম্মিলিত ভাবে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।
খ্রীষ্টযাগের শেষে মালা পুষ্প স্তবক দিয়ে তাদের অভিনন্দন জানান হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও ফোটোশেষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
