হোলি চাইল্ড বিদ্যালয়ে উদযাপিত ভারতের স্বাধীনতা দিবস অনুষ্ঠান
প্রতি বছরের মত এ বছর ১৪ আগস্ট ২০২৬, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হল হোলি চাইল্ড বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ।
কলকাতার স্বনামধন্য হোলিচাইল্ড সি আই টি হল পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার একটি পীঠস্থান। যার প্রস্তুতি চলতে থাকে বেশ কিছুদিন আগে থেকে।
স্কুলের সমস্ত ছাতৃ- শিক্ষিকারা মেতে ওঠে দিনটি উদযাপনের লক্ষ্যে। চলতে থাকে নানান মহড়া নানান ভাবে। বলাবাহুল্য এবছর ও তার ব্যতিক্রম ছিল না।
প্রাথমিক ও উচ্চ বিভাগ আলাদা ভাবে অনুষ্ঠান পরিবেশন করে। প্রাথমিক বিভাগের ছাত্রীরা সেদিন স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদ দের সাজে মঞ্চে এসে তাঁদের উক্তি বলে বা অভিনয় করছিল যা ছিল খুবই আকর্ষণীয়।
শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন ও বীর শহীদ দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শেষ হলে দিনের তাৎপর্য পাঠ করে একটি ছাত্রী। উচ্চ বিভাগের ছাত্রীদের মধ্যে চলছিল দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা।
স্বাধীনতার প্রাক্কালে বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান সকল শিশু মনে বিশেষ উন্মাদনা ও দেশ প্রেম জাগ্রত করতে খুবই সহায়ক বলে আমার মনে হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
