নাটোর সাধু ফেব্রিসের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সংস্কার প্রদান

নাটোর সাধু ফেব্রিসের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান

গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নাটোর সাধু ফেব্রিসের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান।

এতে ধর্মপল্লীর ২৩ জন প্রার্থী হস্তার্পণ সংস্কার গ্রহণ করে। প্রার্থীদের আধ্যাত্নিক প্রস্তুতি স্বরূপ আগের দিন পাপস্বীকার সংস্কারের ব্যবস্থা করা হয়।

এই হস্তার্পণ সংস্কার প্রদান করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিনো জাকোমেল্লী, পিমে, আরএনডিএম সিস্টারদের প্রভিন্সিয়াল সিস্টার শিউলী গমেজসহ অন্যান্য সিস্টার এবং খ্রিস্টভক্তগণ।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস রোজারিও প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “হস্তার্পণ সংস্কার গ্রহণের মধ্য দিয়ে তোমরা খ্রিস্টবিশ্বাস রক্ষার যাত্রায় একেকজন বলবান সৈনিক হয়ে উঠবে। অর্থাৎ তোমরা ঈশ্বরের সৈনিক। আজকে যে পবিত্র হৃদয়-মন ও আগ্রহ নিয়ে পবিত্র আত্মাকে গ্রহণ করছ সেই একই হৃদয়-মন সারাজীবন ধরে রাখবে।”

তিনি আরো বলেন, “মনে রাখবে যিশু তোমাদের ভালোবাসেন। তোমাদেরও উচিত যিশুর পথে চলা।”

জনগণের উদ্দেশ্যে বিশপ বলেন, “খ্রিস্টভক্ত হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। দীক্ষাস্থান গ্রহণের মধ্য দিয়ে আমরা প্রেরণের দায়িত্ব পেয়েছি। আর এই প্রেরণ হচ্ছে বাণীপ্রচারের কাজকে নৈতিক দায়িত্ব বলে গ্রহণ করা। তবে বাণীপ্রচার আমরা জীবনাচরণ দিয়েও প্রকাশ করতে পারি।”

খ্রিস্টযাগের পর প্রার্থীদেরকে হস্তার্পণ সংস্কারের স্মৃতিকার্ড প্রদান করা হয়। - বরেন্দ্রদূত

Bengali pop up image