রাজশাহী সাধু পিতর সেমিনারিতে অনুষ্ঠিত হলো নতুন আধ্যাত্মিক পরিচালককের বরণানুষ্ঠান
গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পিতর সেমিনারিতে নতুন আধ্যাত্মিক পরিচালক ফাদার ফাদার উজ্জ্বল বেনেডিক্ট গ্রেগরী’কে বরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার সুব্রত পিউরীফিকেশন, ফাদার বিশ্বনাথ মারান্ডী, ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার দানিয়েল মুর্মু, তিন জন সিস্টার সহ দশ জন সেমিনারিয়ানগন।
শুরুতে বিশপ মহাদ্বয়কে ও নবাগত আধ্যাত্মিক পরিচালককে সান্তালী কৃষ্টিতে পা-ধুয়ানোর মাধ্যমে বরণ করা হয়। এরপর নতুন আধ্যাত্মিক পরিচালকের জন্য প্রস্তুতকৃত গৃহ আর্শীবাদ করা হয়। তারপর পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগের পরে অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে বিশপ জের্ভাস রোজারিও ফাদার উজ্জ্বল গ্রেগরীকে আধ্যাত্মিক পরিচালকের দায়িত্বভার তুলে দেন।
এ সময় বিশপ তাঁর বক্তব্যে বলেন, “একজন আধ্যাত্মিক পরিচালক হলেন পথ প্রদর্শক, যিনি সেমিনারিয়ানদের হাত ধরে জীবন পথে এগিয়ে যেতে সাহায্য করেন।”
অন্যদিকে নবাগত আধ্যাত্মিক পরিচালক তাঁর অনুভুতি ব্যক্ত করে বলেন, “তিনি তাঁর প্রার্থনা ও জীবনাদর্শ দিয়ে সেমিনারিয়ানদের আধ্যাত্মিক গঠনে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।” - টমাস রোজারিও
