সাধু পিতর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব সেমিনার

ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবা সেমিনার

গত ১০ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে মুশরইল সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবা সেমিনার।

এই সেমিনারের মূলসুর ছিলো, “মণ্ডলী সমাজে ছাত্র-ছাত্রীদের ভূমিকা এতে  প্রায় ৬২জন অনার্স মাস্টার্স পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

অর্ধদিবসব্যাপী  এই সেমিনারে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক . আরোক টপ্য, ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ, মুশরইল ধর্মপল্লী পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, যুব কমিশনের এনিমেটর ভলেন্টিয়ারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মূলসুরের ওপর অধিবেশন পরিচালনা করেন . আরোক টপ্প্য। তিনি বলেন, “নিজেকে বিনিয়োগ করতে হবে। সময় যেনো আমাদের নিয়ন্ত্রণ না করতে পারে বরং আমরা যেনো সময়কে নিয়ন্ত্রণ করি।

বিনিয়োগ অর্থ শুধু যে টাকা পয়সার বিষয় তা কিন্তু নয় বরং আমাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের নিজেদের গড়ে তোলাও হলো এক ধরনের বিনিয়োগ,” বলেন টপ্প্য।

অনুষ্ঠানের মধ্যে ছিলো দলীয় আলোচনা। অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে এই দলীয় আলোচনায় অংশ নেয়। এই আলোচনায় সমাজ, রাষ্ট্র, পরিবার মণ্ডলীর কাছে আমাদের প্রত্যাশা, দায়বদ্ধতা করণীয় বিষয় উঠে আসে। - অঙ্গিতা রিতা ক্রুশ

Bengali pop up image