‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর অডিটোরিয়ামে ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন

গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ,  ঢাকার মণিপুরিপাড়াস্থ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর অডিটোরিয়ামে ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোড়ক উন্মোচিত ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইটি সম্পাদনা করেছেন কলকাতার লেখক ও গবেষক ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিক্রশ ব্রাদার সংঘের প্রাক্তন প্রভিন্সিয়াল ব্রাদার স্টিফেন বিনয় গমেজ সিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. রোনাল্ড শীতল গোমেজ। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সিস্টার জ্যাকুলিন এল. গমেজ , আরএনডিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ফাদার প্রশান্ত টি রিবেরু, ফাদার আলবার্ট টমাস রোজারিও, প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল এ রিবেরু, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি রোজারিও সহ গণ্যমান ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বইটির ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং আঠারগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এই প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আঠারগ্রাম ডেভেলপমেন্ট সেন্টার, ঢাকার উদ্যোগে এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। - নীড় সংবাদ

Bengali pop up image