খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো পোস্ট এইচএসসি খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ

খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো পোস্ট এইচএসসি খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ

গত ২০ থেকে ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো পোস্ট এইচএসসি খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স।

বছর কোর্সের মূলসুর ছিলমিলন সাধনা, সংহতি বাণী প্রচারে যুব সমাজ; আমার ভালবাসার আশ্রয়ে থেকো এতে দুই ধর্মপ্রদেশ রাজশাহী জয়পুরহাটের  বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ১২৮ জন অংশগ্রহণকারী এবং ফাদার-সিস্টার, এনিমেটর ভলেন্টিয়ার সহ মোট ১৪৫ জন অংশগ্রহণ করে।

কোর্স আয়োজনের লক্ষ্য বা উদ্দেশ্য হলো বর্তমান বাস্তবতার মাঝেও আমাদের যুব সমাজ যেন পথভ্রষ্ট না হয়, বরং খ্রিস্টের সাথে যুক্ত থেকে পবিত্র জীবন যাপনের মাধ্যমে বেড়ে ওঠে।

এই কোর্সে যে সকল বিষয়গুলোর উপর ক্লাস দেওয়া হলো; পবিত্র বাইবেল: শিষ্যচরিত পত্রসমূহ, কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা, খ্রীষ্টমণ্ডলীর ইতিহাস, পারিবারিক জীবন প্রজনন স্বাস্থ্য, জীবনের লক্ষ্য নির্ধারণ উচ্চতর শিক্ষা, বিশ্লেষণ পদ্ধতি: যুব নৈতিকতা-মূল্যবোধ, চ্যালেঞ্জ আমাদের করণীয়।

পোস্ট এইচএসসি খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স

আরো যে বিষয় গুলোর উপর ক্লাস দেওয়া হলো; জনসেবায় জীবন গঠন, চ্যালেঞ্জ: মাদক, জিজিটাল প্রযুক্তি, জীবনাহ্বান সম্পর্কে সহভাগিতা, প্রযুক্তির উন্নয়ন: কৃত্রিম বুদ্ধিমত্ত্বার প্রভাব।

পাঁচ দিনব্যাপী এই কোর্সের মধ্যে ছিল পবিত্র বাইবেলের ঘটনার আলোকে নাটিকা প্রতিযোগীতা; পবিত্র খ্রিস্টযাগ, ক্রুশীয় আরাধনা, রোজারিমালা প্রার্থনা পাপস্বীকার অনুষ্ঠান।

পরিশেষে এই কোর্সের সনদপত্র বিতরণ করার  মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। - তুষার বিশ্বাস

Bengali pop up image