বাইবেলের আলোকে আমরা
মথি রচিত মঙ্গল সমাচার - ৫: ৩৮-৪২ পদ – “তোমরা শুনেছ যে, (প্রাচীন কালের মানুষদের) এই কথা বলা হয়েছিল – ‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত!’ কিন্তু আমি তোমাদের বলছি – ওই ভাবে দুর্জনকে প্রতিরোধ করতে যেয়ো না! বরং কেউ তোমার ডান গালে চড় মারলে মুখ ঘুরিয়ে অন্য গালটিও তার দিকে পেতে দাই! কেউ যদি মামলা ক’রে তোমার জামাটি নিতে চায়, তবে তোমার গায়ের চাদরটিও তাকে নিতে দাও! কেউ জদিতমাকে এক কিলোমিটার হেঁটে যেতে বাধ্য করে, তবে তার সঙ্গে বরং দু’কিলোমিটারই হেঁটে যাও! যে লোক তোমার কাছ থেকে চায়, তাকে তুমি দাও; কেউ ধার চাইলে কখনো মুখ ফিরিয়ে নিও না!’
পবিত্র বাইবেলের বাণী আমাদের জীবনকে আলোকিত করে তোলে। নিয়মিত এই বাণীগুলো পাঠ করা, শোনা এবং তা নিজের জীবনের ক্ষেত্রে ভাবা এবং তা নিজের জীবনে কাজে লাগানো সেই ভালো মানুষ গড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। নিয়মিতভাবে তাই পবিত্র বাইবেল পাঠগুলো শুনুন ও শেয়ার করুন।