জয়পুরহাট ধর্মপ্রদেশর পাথরঘাটা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা

পাথরঘাটা সাধু পিতর ও পৌলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা

গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, জয়পুরহাট ধর্মপ্রদেশর অন্তর্গত পাথরঘাটা সাধু পিতর ও পৌলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা।

এ পালকীয় কর্মশালার মূলসুর ছিল, “হায়রে আমি মঙ্গলবাণী যদি না প্রচার করি”। এতে ধর্মপল্লীর ফাদার, সিস্টারসহ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১২০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

 উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ফাদার আন্তনী হাঁসদা, ভিকার জেনারেল জয়পুরহাট ধর্মপ্রদেশ; ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ, ড. আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক, রাজশাহী কারিতাস অঞ্চল, ফাদার বেলিসারিও সিরো, পাল পুরোহিত, পাথরঘাটা ধর্মপল্লী ও ফাদার সাগর তপ্ন।

কর্মশালায় ড. আরোক টপ্য ‘সিনোডালিটি’ এর উপর আলোচনা এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। ফাদার আন্তনী ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালার অগ্রাধিকারের উপর সহভাগিতা করেন এবং প্রশ্নের উত্তর প্রদান করেন। অংশগ্রহণকারীগণ নিজ নিজ গ্রামের জন্য অগ্রাধিকার বেছে নিয়ে গ্রামে বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেন।

পরিশেষে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে প্রতিটি গ্রামের প্রতিনিধিদের হাতে পবিত্র বাইবেল ও ধর্ম বই তুলে দেওয়া হয়। - ফাদার সাগর তপ্ন

Bengali pop up image