সাভারের কমলাপুরে অনুষ্ঠিত হলো সাধু আন্তনী যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

সাধু আন্তনী যুব সমিতির আয়োজনে গির্জা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গত ১৪ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ,  কমলাপুর সাধু আন্তনী যুব সমিতির আয়োজনে গির্জা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

খেলাধূলায় বাড়েবে বল, মাদক ছেড়ে খেলতে চল্” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের কমলাপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এই ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মি. উজ্জ্বল শিমন রোজারিও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাশ বি. গমেজ (প্রেসিডেন্ট, কমলাপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন); লিন্টাস রক রোজারিও (সচিব, খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়); শেখর পিউরীফিকেশন (প্রেসিডেন্ট, সাভার ওয়াইএমসিএ)।

সাভারের কমলাপুরে অনুষ্ঠিত হলো সাধু আন্তনী যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

এছাড়াও আরও উপস্থিত ছিলেন তপন টমাস রোজারিও (চেয়ারম্যান, শারমীন ফ্রেইট সিস্টেমস লিঃ) ও সিস্টার মেরী পাওলা এস.এম.আর.এ (প্রধান শিক্ষিকা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়, কমলাপুর)। খেলায় সভাপতিত্ব করেন কমলাপুর যুব সমিতির সভাপতি রিব্বিক ক্রুশ।

এবারের ফাইনাল খেলায় মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয় ‘কমলাপুর ক্রোয়েশিয়া’ বনাম ‘কমলাপুর ফ্রান্স’। দুই দলের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কমলাপুর ক্রোয়েশিয়া দল ৩-২ গোলে কমলাপুর ফ্রান্স দলকে হারিয়ে বিজয় অর্জন করেন। ফাইনাল ম্যাচটি মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে আলোড়িত করে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। যুব সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি। - নীড় সংবাদ

Bengali pop up image