সাভার বিসিআর সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়াইএমসিএ’র ১৯তম বার্ষিক সাধারণ সভা

বিসিআর সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়াইএমসিএ’র ১৯তম বার্ষিক সাধারণ সভা

গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা সাভারের পলুর মার্কেট এলাকার বিসিআর সেন্টারে সাভার ইয়াং মেনস্ খ্রীষ্টান এসোসিয়েশনের ১৯তম বার্ষিক সাধারণ সভার ন্যাশনাল ওয়াইএমসিএ নবনির্বাচিত প্রেসিডেন্ট টেজারার এর সম্বর্ধনা অনুষ্ঠান।

এই বার্ষিক সাধারণ সভার মধ্যে ছিল ্যালী, জাতীয় পতাকা ওয়াইএমসিএ এর পতাকা উত্তোলন জাতীয় সংগীত গাওয়া হয়।

সাভার ওয়াইএমসিএ এর ভাইস চেয়ারম্যান শিউলি ক্রুশ এর প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সভার পূর্বে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন সাভার ওয়াইএমসিএ এর চেয়ারম্যান শেখর গিলবার্ট পিউরিফিকেশন। তিনি বলেন, “সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে সাভার ওয়াইএমসিএ সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে একই সাথে সাভার ওয়াইএমসিএ তার বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে নিজেদের পরিচয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সক্ষমতা অর্জন করেছে।

 তিনি আরো বলেন, “সাভার ওয়াইএমসিএ কার্যক্রম বর্তমানে শুধু খ্রীষ্টান ধর্মালম্বীরাই জানে না পাশাপাশি আমাদের বিশেষ করে সাভার উপজেলা পর্যায়ে বিভিন্ন এনজিও আমাদের বিষয়ে জানে যা আমাদের আরও একটি বিশেষ অর্জন।

সাভার বিসিআর সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়াইএমসিএ’র বার্ষিক সাধারণ সভা

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, “ওয়াইএমসিএ এর মূল লক্ষ্য হলো কাজের মধ্যে দিয়ে, যীশুকে বা খ্রিষ্টকে প্রচার করা।

তিনি আরো বলেন, “আমাদের ওয়াইএমসিএ  করার পেছনের উদ্দেশ্য ছিল সমাজ পরিবর্তনযুবক দের এগিয়ে নিয়ে যাওয়া, যুবক যুবতীদের আন্তর্জাতিক কোন সংগঠনের সাথে সমন্বয় করা, সমাজের উন্নয়ন করা, মানুষকে সচেতন করা, নেতৃত্ব সৃষ্টি করা জন্যই ওয়াইএমসিএ করেছি।

আরো উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, সাভার ওয়াইএমসিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট তপন টি রোজারিও এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি শ্যামল বাড়ই।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ তার বক্তব্যে বলেন,“অনেক ঝড়ঝাপ্টা অতিক্রম করে আজ এই ওয়াইএমসিএ। আমাদের পূর্বর সকলের অবদান অনেক, ধন্যবাদ তাঁদের। সাভার ওয়াইএমসিএ অনেক ঝড়ের পরেও আজ-অব্দি এত সুন্দর ভাবে টিকে থাকার পেছনের অনেক মানুষের অবদান রয়েছে।

 তিনি উপস্থিত সকলের সহযোগিতা চেয়ে বলেন, “আপনারা ওয়াইএমসিএ পাশে থাকবেন। আপনারা এই সংগঠনটিকে আরো সামনের দিকে নিয়ে যাবেন এবং উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন। - ডিসি নিউজ