বাংলাদেশ কাথলিক শিক্ষার অগ্রযাত্রায় নতুন উদ্যোগ (সিবিসিবি) কর্তৃক ‘কাথলিক শিক্ষা রবিবার’ ঘোষণা

বাংলাদেশ কাথলিক শিক্ষার অগ্রযাত্রায় নতুন উদ্যোগ (সিবিসিবি) কর্তৃক ‘কাথলিক শিক্ষা রবিবার’ ঘোষণা

গত ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সিবিসিবি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে কাথলিক শিক্ষার বিস্তার, সম্প্রসারণ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী (সিবিসিবি) বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড যৌথভাবে ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দকেকাথলিক শিক্ষা রবিবারহিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশে এই প্রথমবারের মতো বিশেষভাবেকাথলিক শিক্ষা রবিবারউদযাপিত হয়েছে। উপলক্ষে কাথলিক শিক্ষা রবিবারের তাৎপর্য উদ্দেশ্য তুলে ধরতে পোস্টার, লিফলেট বিশেষ প্রার্থনা পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এই সময় বাংলাদেশের সকল আর্চবিশপ বিশপ এবং বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাথলিক শিক্ষা রবিবারের মূল উদ্দেশ্য হলো দেশে কাথলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারিত উন্নত করা, গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং খ্রিষ্টীয় মূল্যবোধ, নৈতিকতা মানবিকতার আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও শক্তিশালী করা।

উপলক্ষে গত রবিবার দেশের সকল কাথলিক শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা খ্রিষ্টবিশ্বাসী সম্প্রদায়ের প্রতি কাথলিক শিক্ষার উন্নয়ন অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়েছে।

কাথলিক শিক্ষা কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়; বরং নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ, মূল্যবোধ সেবার আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তাই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গঠনে সক্ষম করে তুলতে কাথলিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সকলের সম্মিলিত প্রার্থনা, সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমকাথলিক শিক্ষা রবিবার ২০২৬উদযাপন সফল ফলপ্রসূ হোকএটাই সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা। - নিউটন মন্ডল

Bengali pop up image