গারো স্টুডেন্ট ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

জিএসএফ’র আয়োজনে অনুষ্ঠিত হলো স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

গত ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)’ আয়োজনে অনুষ্ঠিত হলো স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

মোমিনপুর এবং এমআরই মাহারি দলের মধ্যে উত্তেজনাকর এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার খেলাটি শেষ পর্যন্ত টাই-ব্রেকারে গড়ায় এবং তিন-শূন্য গোলে মোমিনপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।

স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ট্রফি প্রদান অনুষ্ঠানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং দ্বিতীয় দলের হাতে রানার-আপ ট্রফি তুলে দেন।

সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, মোহাম্মদপুর থানা বিএমপি সভাপতি জনাব মো. শুক্কুর মাহমুদ, ঢাকা ওয়ানগালার সাবেক নকমা সুকলেশ নকরেকসহ আরো অনেকে। - ডিসিনিউজ