গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো যুব ক্ষমতায়ন সেমিনার

ঢাকা মেট্রোপলিটান শাখার (জিএসএফ) আয়োজনে অনুষ্ঠিত হলো যুব ক্ষমতায়ন সেমিনার

গত ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, গারো স্টুডেন্ট ফেডারেশন-এর ঢাকা মেট্রোপলিটান শাখার (জিএসএফ) আয়োজনে অনুষ্ঠিত হলো যুব ক্ষমতায়ন সেমিনার।

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারের মূলসুর ছিল “যুবশক্তির জাগরণ, আগামীর অঙ্গীকার”।

সেমিনারে সমবায় এবং যুব নেতৃত্ব নিয়ে যুবাদের মাঝে সেশন পরিচালনা করেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

এদিন জিএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিচিল ‘গারো ভাষা, সংস্কৃতি ও সাহিত্যকে পুনরুজ্জীবিত করার গুরুত্ব’; কুশল উইমেন অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক অনন্যা দ্রং ‘বিশ্বব্যাপী আদিবাসী যুব আন্দোলন ও সুযোগ-সুবিধা’; জিএসএফ’র উপদেষ্টা বিপুল প্রমিথিয়াস ‘যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, দলবদ্ধ কাজ এবং সহযোগিতা’; ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

জিএসএফ এর আয়োজনে অনুষ্ঠিত হলো যুব ক্ষমতায়ন সেমিনার

এছাড়াও  ‘সমবায় এবং যুব নেতৃত্ব’; এবং বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও)-এর উপ-পরিচালক (উপ-সচিব) ব্রেনজন চাম্বুগং ‘বৈচিত্রই শক্তি: আত্মপরিচয়, নেতৃত্ব এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, আদিবাসী আত্মপরিচয় ও জাতীয় মূলধারায় অংশগ্রহণ, বৈচিত্রের গুরুত্ব’ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন।

এ দিন অতিথিদের ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। - ডিসিনিউজ

Bengali pop up image