আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রাক্-বিবাহ প্রশিক্ষণ

নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রাক্-বিবাহ প্রশিক্ষণ

গত ১২ থেকে ১৫ অক্টোবর ২০২৬ থ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রাক্-বিবাহ প্রশিক্ষণ।

খ্রীষ্টিয় দাম্পত্য জীবনের প্রস্তুতি, পারস্পারিক ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরিবার গঠনে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ধর্মপল্লীর প্রায় ১৮ জন্য যুবক-যুবতী আংশ গ্রহণ করেন।

এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, বিবাহকে কেবল সামাজিক বন্ধন হিসেবে নয়, বরং ঈশ্বরের আশীর্বাদপুষ্ট একটি পবিত্র মাণ্ডলীক সংস্কার হিসেবে উপলব্ধি করতে সাহায্য করা।

একই সঙ্গে ভবিষ্যৎ দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, মূল্যবোধ, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা ও দিকনির্দেশনা লাভ করেন। এর মধ্যে ছিল মাণ্ডলীক সংস্কারসমূহ, দাম্পত্য জীবনে প্রার্থনার গুরুত্ব, নিজেকে জানা, শারীরিক গঠন ও সচেতনতা, মা-বাবা হওয়ার প্রস্তুতি, মাণ্ডলীক নিয়মে বিবাহ এবং সুখী খ্রীষ্টিয় দাম্পত্য পরিবার গঠন।

মাণ্ডলীক সংস্কারসমূহের পাশাপাশি প্রার্থনা যে একটি খ্রীষ্টিয় পারিবারের প্রাণশক্তি তা তুলে ধরা হয়। স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থনা করা, পবিত্র বাইবেলের বাণী পাঠ করা, পবিত্র খ্রীষ্টযাগে অংশগ্রহণ করা এবং পারিবারিক জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের ওপর আস্থা রাখা-এসবের মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়।

প্রাক্-বিবাহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবক-যুবতী

এছাড়াও প্রার্থনা দাম্পত্য জীবনের সংকট, ভুল বোঝাবুঝি ও মতবিরোধ মোকাবিলায় ধৈর্য, ক্ষমাশীলতা ও পারস্পারিক ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করে।

নিজেকে জানা ও শারীরিক সচেতনতা, বিবাহিত জীবনে পারস্পারিক শ্রদ্ধা, সম্মতি, দায়িত্বশীল আচরণ এবং সুস্থ সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব আলোচনা সহ ক্যাথলিক মণ্ডলীর বিবাহসংক্রান্ত শিক্ষা বিবাহের প্রয়োজনীয় শর্ত, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতি, বিশ্বস্ততা এবং বিবাহের অবিচ্ছেদ্য বন্ধনের গুরুত্বের কথা তুলে ধরা হয়।

বিবাহের আগে যথাযথ প্রস্তুতি গ্রহণ, প্রয়োজনীয় মাণ্ডলীক নির্দেশনা অনুসরণ এবং বিবাহকে বিশ্বাসের আলোকে গ্রহণ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চিন্তা করতে প্রার্থীদের সামনে আহ্বান করেন।

প্রার্থীদের প্রাক-বিবাহ প্রশিক্ষণটি যেন সুন্দর ও তাৎপর্যপূর্ণ হয় এজন্য বিভিন্ন ক্লাশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠন আয়োজন করা হয়, এতে তারা সবাই অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন গুণাবলীর সাথে সাথে বিভিন্ন মতমতও প্রকাশ করার সুযোগ পান।

এই প্রশিক্ষণের শেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত প্রেমু রোজারিও প্রার্থীদের মঙ্গল কামনা করে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং তাদের সকলের সুখী জীবন কামনা করে প্রাক্-বিবাহ প্রশিক্ষনটির সমাপ্তি ঘোষণা করেন। - পল পলাশ সরেন

Bengali pop up image