আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পিতা-মাতাদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান
গত ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পিতা-মাতাদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠান।
এই সেমিনারের মূলসুর ছিল, “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৯৫ জন পিতা-মাতারা অংশগ্রহণ করে।
আধ্যাত্নিক এই সেমিনারে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার সনেট কস্তা, ফাদার উজ্জ্বল গ্রেগরী এবং সিস্টারগণ।
এ আধ্যাত্মিক প্রস্তুতিতে সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল গ্রেগরি। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “তপস্যাকাল হলো মন পরিবতনের সময়। আমরা যেন পরিবার জীবনে প্রার্থনা, উপবাস, ত্যাগসীকার ও দয়াদান করি।”
তিনি আরও বলেন, “আমরা যেন ক্ষমা ও ভালবাসার মানুষ হয়ে পরস্পরকে ক্ষমা করি এবং নিজেদের এক একটা পরিবারকে যীশুর মতো আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলি।”
প্রায়শ্চিত্তকালীন এ নির্জন ধ্যানের অংশ হিসেবে ছিল পাপস্বীকার এবং পবিত্র খ্রিস্টযাগ।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।- বেনেডিক্ট তুষার বিশ্বাস