সেন্ট জনস্ গির্জায় পালিত হল যুব দিবস
বিগত ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দে, কলকাতার সেন্ট জনস্ গির্জায়, বিশ্বাস, সহভাগিতা, আনন্দ ও প্রতিফলনের মধ্য দিয়ে যুব দিবস উদযাপিত হয়।
যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “সাহস করো, আমি জগৎকে জয় করেছি” – যোহন রচিত মঙ্গল সমাচার (যোহন ১৬:৩৩)। এই মূল ভাবনাকে কেন্দ্র করে দিনটি শুরু হয় পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে।
এরপর অনুপ্রেরণামূলক আলোচনায় ফা. সুহেল জোসেফ, “ভয় থেকে বিশ্বাসে: খ্রীষ্টে সাহস খুঁজে পাওয়া” বিষয়ে আলোকপাত করেন। দিনের মূল ভাবনার উপর বক্তব্য রাখেন ফা. দেবরাজ ফার্নান্দেজ।
এরপর বিভিন্ন অধিবেশনে পারস্পরিক কথোপকথন, দলগত কার্যকলাপ, খেলাধুলা ও অ্যাকশন গানের মধ্য দিয়ে যুবক-যুবতীদের বিশ্বাসে বৃদ্ধি পেতে, সাহসের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে উৎসাহিত করা হয়।
দিনটি শেষ হয় আউটডোর গেমস ও জলখাবারের মধ্য দিয়ে, যা সকলের মনে আনন্দময় স্মৃতি এবং এক নতুন উপলব্ধি রেখে যায় যে — “খ্রীষ্টের সঙ্গে আমরা কখনও একা নই।” প্রতিবেদন – চন্দনা রোজারিও।
