চট্টগ্রাম আর্চডাইয়োসিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এসো দেখে যাও’ আহ্বান সেমিনার
গত ২৫ থেকে ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম আর্চডাইয়োসিসের উদ্যোগে সাধু টমাস ইন্টারমেডিয়েট সেমিনারীর জন্য আয়োজন করা হয় ‘এসো দেখে যাও’ আহ্বান সেমিনার।
বান্দরবান ফিয়াৎ পালকিয় কেন্দ্রে এই আহ্বান সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের ৯ জন যুবক অংশগ্রহণ করেন।
এতে ধর্মপ্রদেশীয় যাজক সংঘের পরিচিতি ও জীবনযাত্রা নিয়ে সহভাগিতা করেন ক্যাথিড্রাল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আইজ্যাক রূপক রোজারিও, সাধু জন মেরি ভিয়ানীর জীবনযাত্রা ও ধর্মপ্রদেশীয় যাজকগণের আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করেন রাঙ্গামাটি ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয় যোসেফ কুইয়া।
এছাড়াও চট্টগ্রাম ডাইয়োসিসের পরিচিতি ও ডাইয়োসিসের আহবান বিষয়ক ভাবনা এবং ধর্মপ্রদেশীয় যাজকদের নিকট আমাদের প্রত্যাশা এই বিষয়ে সহভাগিতা করেন যথাক্রমে চট্টগ্রাম ডাইয়োসিসের কুরিয়া ডিরেক্টর ফাদার সাধন আগস্টিন গ্রেগরী ও সিস্টার বেনিডিক্টা আরএনডিএম।
অন্যদিকে ফাদার সজল আন্তনী কস্তা তাঁর আহবান জীবন নিয়ে সহভাগিতা করেন এবং ডিকন সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরা বর্তমান সময়ে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। - ফ্লেভিয়ান ডি কস্তা