জয়পুরহাট ধর্মপ্রদেশের অন্তর্গত চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আহ্বান সেমিনার

চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আহ্বান সেমিনার

গত সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, জয়পুরহাট ধর্মপ্রদেশের অন্তর্গত চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আহ্বান সেমিনার।

আহ্বান সেমিনারের মূলসুর ছিল, “যীশুর আহ্বান: তুমি আমার সঙ্গে চলো  এতে ষষ্ঠ হতে কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের জন্য জয়পুরহাট ধর্মপ্রদেশীয় পর্যায়ে আহ্বান সেমিনার হয়।

সেমিনারে বিভিন্ন ধর্মপল্লী হতে ফাদার, সিস্টার, ব্রাদার সহ প্রায় ২১০জন অংশগ্রহণ করেন

পবিএ খ্রিস্টযাগ উৎসর্গ করেন জয়পুরহাট ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আন্তনি হাঁসদা। তিনি বলেন, “আহ্বানের বীজ আমাদের অন্তরে লুকায়িত থাক। এটাকে আবিস্কার করার জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হয়।

খ্রিস্টযাগে উপদেশে জীবনাহ্বান সহভাগিতা করেন রাজশাহী ধর্মপ্রদেশের জুডিসিয়াল ভিকার ফাদার উইলিয়াম মুরমু। তিনি গল্পের আকারে তার ব্যক্তিগত জীবনাহ্বান সহভাগিতা করে সবাইকে ধর্মীয়  জীবনে আসার  অনুপ্রেরণা দান করেন।

যীশুর আহ্বান: তুমি আমার সঙ্গে চলোএর উপর সহভাগিতা করেন ফাদার যোহন মিন্টু রায়। তিনি বাইবেলের পুরাতন নতুন নিয়ম থেকে প্রবক্তা সামুয়েল, ইসাইয়া প্রমূখ দীক্ষাগুরু যোহন, শিষ্যগণ, মা মারীয়ার উদাহরণ দিয়ে বলেন, “আহ্বান একটি সুক্ষ ডাক যা শুনতে চাইলে একটু নীরব হতে হয়।

অষ্টকল্যান বাণীর আলোতে পথ চললে আমরা  সঠিক আহ্বান  আবিস্কার করতে পারি,” বলেন ফাদার রায়।

জীবন আহ্বান আবিস্কারের উপায় চালেঞ্জসমুহএর উপর সহভাগিতা করেন সিস্টার মেরী চন্দ্রা, এসএমআরএ। তিনি সহভাগিতায় তুলে ধরেন ভাল মাটির বীজের ন্যায় আমার  অন্তরটাকে  গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, “জাগতিকতাকে কম গুরুত্ব দিয়ে আধ্যাত্মিকতাকে অধিক গুরুত্ব দিলে আমরা ধর্মীয় জীবন আহবান বুঝতে  পারবো।

এছাড়াও বিভিন্ন ধর্মীয় সন্ন্যাস সংঘের ব্রতধারী- ব্রতধারিণীগণ তাদের সংঘের ক্যারিজম  তুলে ধরেন এবং সবাইকে ফাদার-সিস্টার ব্রাদার হওয়ার জন্য  আহ্বান করেন।

পরিশেষে ধন্যবাদ বক্তব্য প্রদানের মধ্য দিয়ে এই আহ্বান সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার স্বপন পিউরীফিকেশন

Bengali pop up image