দড়িপাড়া পবিত্র পরিবার ধর্মপল্লীতে হর্স্তাপণ সাক্রামেন্ত প্রদান অনুষ্ঠান
গত ২৩ অক্টোবর ২০২৬,খ্রিস্টাব্দ ,ঢাকা মহাধর্মপ্রদেশের অর্ন্তগত দড়িপাড়া পবিত্র পরিবার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হর্স্তাপণ সংস্কার প্রদান অনুষ্ঠান।
বিগত কয়েক মাস আধ্যাত্নিক প্রস্তুতি প্রদানের পরে ৩৭ জন প্রার্থীকে হর্স্তাপণ সংস্কার প্রদান করা হয়। হস্তার্পণ সংস্কার প্রদান করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ। এছাড়াও সাথে ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত সহ আরো কয়েকজন যাজক।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ সুব্রত বনিফাস গমেজ বলেন, “হস্তার্পণ সংস্কার যারা গ্রহন করেন তাদেরকে সাবালক হতে হয় । তোমরা এখানে যারা যারা আছো তোমরা কেউ এখনো সাবালক হয়ে উঠো নি। কিন্তু তোমরা বিশ্বাস এর দিক থেকে সাবালক হয়ে উঠেছো।"
তিনি আরো বলেন," আমরা আজ এই হস্তার্পণ সংস্কার গ্রহণে মধ্যে দিয়ে প্রত্যেকে আমরা যীশুর সৈনিক হয়ে উঠেছি সৈনিক এর প্রধান কাজ যে রকম দেশকে রক্ষা করা ঠিক তেমনি আমাদের প্রধান কাজ হলো এই বিশ্বাস রক্ষা করা ও পবিত্রভাবে জীবন যাপন করা ।আমরা যেন সবাই ঈশ্বরের সাতটি দান ও বারোটি ফল আমাদের জীবনে ধারন ও বাহন করতে পারি ।"
খ্রিস্টযাগের শেষে দড়িপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বিশপ মহোদয়কে শুভেচ্ছা জানানো হয় এবং ৩৭ জন ছেলে মেয়েদের হাতে প্রশংসা পত্র এবং ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। সংবাদ - প্রাঞ্জল টমাস রোজারিও ।
