টালিগঞ্জ কুইন অব পিস চার্চে সান্ডে স্কুলের ছেলে-মেয়েদের প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ উৎসব

টালিগঞ্জ কুইন অব পিস ধর্মপল্লীর সান্ডেস্কুলের ছেলেমেয়েদের  প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ

গত ১৫ জুন ২০২৫,টালিগঞ্জ কুইন অব পিস ধর্মপল্লীর সান্ডেস্কুলের ছেলেমেয়েদের  প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ উৎসব  সাড়ম্বরে পালিত হল। এটি ছিল  পবিত্র ত্রিত্বের  মহা পার্বন দিবস। 

সকাল  ৮:৩০ মিনিট শোভাযাত্রা নৃত্যের  মাধ্যমে মহা খ্রীষ্টযাগ  শুরু হয়।বাংলা,হিন্দি ও ইংরাজি   সম্মিলিত ভাষায় এই খ্রীষ্টযাগ অনুষ্ঠিত  হয়।খ্রীষ্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফাদার জোসেফ নায়েক ও সহকারি পাল পুরোহিত  প্রশান্ত কুল্লু।

উপদেশে ফাদার নায়েক  ত্রি- ব্যক্তি পরমেশ্বরের মাহাত্ম্য ও ছেলেমেয়েদের কাছে প্রথম  খ্রীষ্টপ্রসাদ গ্রহণের  গুরুত্ব খুব সুন্দর করে ব্যাখ্যা করেন ।

"পরম প্রাসাদের মধ্য দিয়ে স্বয়ং খ্রীষ্ট আমাদের  হৃদয়ে আসেন।আমাদের  সঙ্গে থাকেন।তাই  তাঁকে গ্রহণ করার জন্য  আমাদের  পবিত্র  থাকতে হবে"। তিনি বলেন।

ওই দিন ধর্মসার ক্লাসের ৫২ জন  প্রার্থী অতি ভক্তি সহকারে প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করে।

খ্রীষ্টপ্রসাদ বিতরণের শেষে সুন্দর ও সুষ্ঠভাবে পবিত্র অনুষ্ঠানের আয়োজন ও সহযোগিতা করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ও" ফাদার্স ডে" উপলক্ষে সকল পিতা বা অভিভাবকদের  বেদীর  সামনে আহ্বান  করে তাদের  জন্য  বিশেষ আশীর্বাদ ও প্রার্থনা  করা হয়।

মিসার শেষে সকল খ্রীষ্টপ্রসাদ গ্রহণ কারীদের হাতে সংশাপত্র ও জপমালা তুলে দেন পাল পুরোহিত ফাদার নায়েক। ফোটো শেষণ শেষে সব প্রার্থীদের হাতে ফুড প্যাকেট  তুলে দেওয়া হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image