নটর ডেম বিশ্ববিদ্যালয়ে সৃজনশীলতার মধ্য দিয়ে পালিত হলো শেক্সপিয়ার দিবস
গত ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) - এর ইংরেজি বিভাগের আয়োজনে নিজস্ব মিলনায়তনে পালিত হলো শেক্সপিয়ার দিবস।
উক্ত এই আয়োজনকে কেন্দ্র করে এনডিইউবিতে একত্রিত হন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্যপ্রেমীরা। সাহিত্যিক উৎসাহ ও নাট্যজ্যোতিতে এবং শেক্সপিয়ারের প্রানবন্ত উপ্যনাস মঞ্চায়নের মধ্য দিয়ে মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের চত্বর।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আহমেদ। তিনি তার বক্তব্যে বর্তমান বিশ্বে শিক্সপিয়ারের প্রাসঙ্গিকতা নিয়ে চিন্তাপ্রবণ বিশ্লেষন উপস্থাপন করেন। বিভিন্ন সাহিত্য তত্ত্বের আলোকে তিনি বলেন যে“ শেক্সপিয়ারের রচনাশৈলী এখনো আধুনিক পাঠকদের আকৃষ্ট করে এবং মন জয় করে।”
তিনি আরো উল্লেখ করেন যে শেক্সপিয়ারের নাটকগুলো আজও আমাদের বর্তমান সময়কে সংজ্ঞায়িত করে এবং বিভিন্ন প্রশ্নকে উত্থাপন করে। তবে এগুলো অতীতের কোন নিদর্শন নয় বরং এই বর্তমান সময়ের ও এক চলমান সংলাপ। যা আমাদের জীবনযাপনের নিত্যসময়ের সাথে একান্ত প্রাসঙ্গিক বিষয়।
প্রতিষ্ঠানের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, শেক্সপিয়ারের শিল্পকলার দ্বৈত্য শক্তির উপর আলোকপাত করে বলেন, কালজয়ী এই শিল্পীর রচনাগুলো একদিকে যেমন বুদ্ধিবৃত্তিকে উদ্দীপিত করে অন্য দিকে আবার আবেগকে ও প্রখর ভাবে স্পর্শ করে। তিনি বলেন,“ বুদ্ধিদীপ্ত এই লেখকের লেখনীর আচর আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো শানিত করে তোলে মস্তিষ্ককে যেন আরো চ্যালেঞ্জ সৃষ্টি করে, আর নাটকের নৈপুণ্যতা হৃদয় ছুয়ে যায়।”
উপ- উপাচার্য ফাদার চার্লস বি, গর্ডন , শেক্সপিয়ারের দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে তার চরিত্র ও বিষয়বস্তুর গভীরতা নিয়ে আলেকপাত করেন। । তিনি বলেন, শেক্সপিয়ারের মধ্যে আমরা শুধুমাত্র একটি চরিত্রই নই, বরং মানব অস্তিত্বের গভীর প্রশ্নগুলোর সাথেও পরিচিত হই।
রেজিস্ট্রার ব্রাদার সুবল লরেন্স রোজারিও শেক্সপিয়ারের লেখার চিরন্তন আবেদন তুলে ধরে এগুলোকে মানব আত্মার প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেন, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং পরিত্রাণের মতো অনুভূতিগুলো নিয়ত অনুসন্ধান করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভেই নিমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্চা জানানো হয়। পরে উইলিয়াম শেক্সপিয়ারের জীবন ও সাহিত্যিক অবদান নিয়ে একটি তথ্যচিত্র ইপস্থাপন করা হয়। এছাড়া শিক্ষার্থীরা সনেট ১৮ আবৃত্তি করে এবং শেক্সপিয়ারের কিছু সাহিত্যের উপর নাটকীয় দৃশ্য মঞ্চস্থ করে দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর একটি সংগীতায়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার আরেকটি দিক তুলে ধরে, আর শিক্ষকরা ‘ম্যাকবেথ’ ও ‘হ্যামলেট’-এর শক্তিশালী স্বগতোক্তি পরিবেশন করেন। এরপর শেক্সপিয়ারের প্রিয় চরিত্রগুলোকে নিয়ে একটি সৃজনশীল কসপ্লে পর্বের মাধ্যমে পরিবেশনাগুলো শেষ হয়।
অনুষ্ঠানের সমাপ্তিতে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতিত্বকারী গোলাম সারওয়ার চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অতিথি, পরিবেশক, আয়োজক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনডিইউবি-তে শেক্সপিয়ার দিবস উদযাপন ধ্রুপদী সাহিত্যের চিরন্তন প্রাসঙ্গিকতার একটি প্রমাণ হিসেবে দাঁড়ায় এবং এটি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে প্রতিফলিত করে। সংবাদ - আরভিএ