কেওয়াচালা সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব সেমিনার

গাজীপুরের কেওয়াচালা সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব সেমিনার

গত সেপ্টেম্বর ২০২৬ খিস্টাব্দ, ফাদার চার্লস জে. ইয়ং ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুরের কেওয়াচালায় সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব সেমিনার।

যুবসমাজকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত, আত্মবিশ্বাসী দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ধর্মপল্লীর যুবাদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে ধর্মপল্লীর ৬০ জন যুবক-যুবতী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করাএই মুলসুরকে সামনে রেখে এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল তরুণ-তরুণীদের ভবিষ্যৎ জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ সম্ভাবনা সম্পর্কে সচেতন করা এবং তাদের নৈতিক মূল্যবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, ক্যারিয়ার পরিকল্পনা প্রয়োজনীয় জীবনদক্ষতা উন্নয়নে সহায়তা করা।

স্থানীয় সম্প্রদায় নেতৃবৃন্দের সহযোগিতায় আয়োজিত সেমিনারে ফাদার প্যাট্রিক সাইমন গোমেজ এবং ফাদার চার্লস জে. ইয়ং ফাউন্ডেশনের প্রতিনিধিরা বিভিন্ন সেশন পরিচালনা সমন্বয় করেন।

যুব সেমিনারে অংশগ্রহণকারী ভাই ও বোনেরা

সেমিনারের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য নৈতিক মানবিক মূল্যবোধের বিকাশ, সঠিক ক্যারিয়ার নির্বাচন ভবিষ্যৎ পরিকল্পনা, জীবন কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, নেতৃত্বের গুণাবলি দায়িত্বশীলতা বৃদ্ধি, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করাসহ অন্যান্য সমসাময়ীক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে স্থানীয় নেতৃবৃন্দ, ফাদার চার্লস জে. ইয়ং ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।

আয়োজকগণ বিশ্বাস করে, আজকের যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তরুণদের সঠিক মূল্যবোধ, জ্ঞান, দক্ষতা আত্মবিশ্বাসের সঙ্গে গড়ে তোলা একটি সুন্দর, দায়িত্বশীল সম্ভাবনাময় সমাজ নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

এই ধরনের যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশন তরুণদের নিজের সম্ভাবনা আবিষ্কার করতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করে চলেছে। - ডিসি নিউজ

Bengali pop up image