জয়পুরহাট ধর্মপ্রদেশের ভূতাহারা ধর্মপল্লীতে বিশপ পল গমেজের পালকীয় সফর
গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, জয়পুরহাট কাথলিক ধর্মপ্রদেশের অন্তর্গত ভূতাহারা শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে বিশপ পল গমেজের প্রথম পালকীয় সফর।
বিশপ পল গমেজকে ওঁরাও জনগোষ্টী এবং সাঁন্তাল জনগোষ্ঠীর পক্ষে লোটাদা দিয়ে স্বাগত জানানো হয়। এরপর ছিলো সান্তালী দাসাই ও ওরাও নৃত্যের মধ্য দিয়ে বিশপকে শুভেচ্ছা জ্ঞাপন।
বিশপ, পাল পুরোহিত এবং ফাদারগণকে পা ধোয়ানো, নাচ-গান ও মাল্যদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
পালকীয় সফর কর্মসূচীর মধ্যে ছিল ভূতাহারা গ্রামে বাড়ি আশীর্বাদ, পবিত্র আরাধনা ও পাপস্বীকার এবং গ্রাম থেকে আগত মানঝি হারাম, গির্জা মাষ্টার, নারী ও যুব প্রতিনিধিদের সাথে বিশপ মহোদয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ পল গমেজ বলেন, “আমরা যেন অংশগ্রহণকারী সক্রিয় খ্রিস্টভক্ত হয়ে উঠি। তিনি সকলকে নিজ নিজ ধর্মপল্লী ও নতুন ধর্মপ্রদেশ গড়ে তোলার জন্য প্রার্থনা করতে এবং সকল প্রকার সহযোগিতা করতে আহ্বান জানান।”
খ্রিস্টযাগের পর ছিলো বিশপের সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে ছিল বিভিন্ন গ্রামের সান্তালী, ওরাও নাচ, জারিগান, অনুভূতি প্রকাশ ও বিশপ মহোদয়কে দান সামাং প্রদান।
পাল পালরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা উপস্থিত খ্রিস্টভক্তগণকে সক্রিয় অংশগ্রহণ এবং আয়োজনকে স্বার্থক করতে কাজ করার জন্য বিভিন্ন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার মিন্টু যোহন রায়
