বারুইপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত সাধু দেবাসহায়ম পর্ব উপলক্ষে লেইটি কমিশনের সেমিনার

বারুইপুর ধর্মপ্রদেশের দিশারী পাস্টরাল সেন্টারে রিজিওনাল লেইটি কমিশনের  ২৫ ও ২৬ আগস্ট দুই দিন ব্যাপী সেমিনার  সম্পন্ন হল। প্রতিপাদ্য বিষয় আরাধ্য  সাধু  দেবাসহায়ম পিল্লাই।

বিভিন্ন  জেলা থেকে প্রতিনিধিগণ এই সেমিনারে যোগ দেন। বিশিষ্ট অতিথিদের  মধ্যে ছিলেন  দার্জিলিঙের বিশপ  স্টিফেন লেপ্চা ও বারুইপুরের বিশপ শ্যামল বোস ।

প্রথম দিন সকাল  ১০ টায় ফাদার  হিমাংশু পতির প্রার্থনার  মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন  হয়।এরপর  স্বাগত ভাষণ দেন মাননীয় বিশপ স্টিফেন লেপ্চা।

বিশিষ্ট অতিথিদের পুষ্প স্তবক- উত্তরীয় দিয়ে বরণ করেন শ্রী জোয়াকিম ক্যাম্পো।এরপর পরস্পর  পরিচয় বিনিময় শেষ হতেই  দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস।

তিনি সাধু দেবাসহায়মের জীবন  ও আদর্শকে লেইটি সমাজের কাছে বার্তা হিসেবে তুলে ধরেন।

চা- জলপানের বিরতি শেষ  হলে দিনের মূল  অধিবেশন  শুরু হয়। বিষয়: লেইটি সমাজের আদর্শ  সাধু দেবাসহায়ম পিল্লাই। সঞ্চালনায় অ্যাড্রিয়ান রোসানা। নেতৃত্ব  দানের  উপর অখিলেশ নস্কর।

 দ্বিতীয় দিন  সকালে ক্যাথিড্রালে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন  বিশপ লেপ্চা। বিভিন্ন  অধিবেশন শেষে ডায়সেশন সচিব অভিজ্ঞতা সহভাগিতা করেন। শেষে ফাদার প্রদীপের  প্রার্থনার  মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image