মিসিও মিউনিখ: ব্যক্তিগত জবাবদিহিতার মধ্য দিয়ে মণ্ডলীতে স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে ওঠে

গত ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, জাকার্তার হোটেল মুলিয়ায় অনুষ্ঠিত এফএবিসির ১২তম প্লেনারি অ্যাসেম্বলিতে মিসিও মিউনিখ সংস্থাটির এশিয়া কর্মসূচির ব্যবস্থাপক ব্রাঙ্কা বেগিচ বলেন, “প্রায় তিন দশক ধরে এশিয়ার মণ্ডলীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, স্থানীয় জনগণের সঙ্গে মণ্ডলীর নিবিড় সম্পর্ক, সংলাপের সংস্কৃতি এবং সক্রিয়ভাবে পালকীয় কার্যক্রম এশিয়ার মণ্ডলীকে অনন্য করে তুলেছে।”

তিনি বলেন, মিসিও মিউনিখের কাছে প্রকৃত অংশীদারিত্ব মানে শুধু সংহতি প্রকাশ নয়; বরং স্থানীয় মণ্ডলীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের কাছ থেকে শেখা। তাঁর মতে, বিশ্বজনীন মণ্ডলীতে সম্পর্ক কখনোই দাতা গ্রহীতার নয়; বরং খ্রিস্টে ভাই-বোন হিসেবে একে অপরের কাছ থেকে দেওয়া গ্রহণ করার সম্পর্ক।

বেগিচ জানান, মিসিও মিউনিখ শুধু এশিয়ার মণ্ডলীকে সহায়তা করে না, বরং এশিয়ার মণ্ডলীর অভিজ্ঞতা জার্মানির ক্যাথলিকদের কাছেও তুলে ধরে, যাতে তারা বিশ্বজনীন মণ্ডলীর জীবন সাক্ষ্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন।

তিনি আশা প্রকাশ করেন, এফএবিসির মাধ্যমে গড়ে ওঠা এই সহযোগিতা ভবিষ্যতেও স্থানীয়  মণ্ডলী আন্তর্জাতিক মিশন সংস্থাগুলোর মধ্যে আরও গভীর ঐক্য, পারস্পরিক শিক্ষা এবং যৌথ মিশনকে এগিয়ে নিয়ে যাবে।- আরভিএ সংবাদ

Bengali pop up image