সংবাদ মিসিও মিউনিখ: ব্যক্তিগত জবাবদিহিতার মধ্য দিয়ে মণ্ডলীতে স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে ওঠে জার্মানিভিত্তিক ক্যাথলিক মিশন সংস্থা মিসিও মিউনিখ বলেছে, আন্তর্জাতিক মন্ডলীর অংশীদারিত্ব কেবল অর্থায়ন বা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নয়, বরং পারস্পরিক শ্রবণ, শেখা এবং একসঙ্গে পথচলার মানসিকতার মধ্য দিয়েই দৃঢ় হয়।