খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

, চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ক্যাথিড্রাল ধর্মপল্লীর খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দচট্টগ্রাম আর্চডাইয়োসিসের ক্যাথিড্রাল ধর্মপল্লীর ঐতিহ্যবাহী যুব সংগঠন খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

এই খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশনে ধর্মপল্লীর প্রায় ৪০ জন সদস্য-সদস্যার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিএসও-এর প্রাক্তন প্রেসিডেন্ট, সাবেক সদস্য এবং বর্তমান সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সিএসও-এর প্রেসিডেন্ট মি. গ্রেগরী গমেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের দীর্ঘ পথচলা, সদস্যদের পারস্পরিক বন্ধন এবং যুবাদের নৈতিক, মানবিক ও খ্রিস্টীয় মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে সিএসও-এর ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় আরো বক্তব্য প্রদান করেন সিএসও-এর চ্যাপলেইন ফাদার রিগান ক্লেমেন্ট ডি কস্তা এবং সিএসও-এর উপদেষ্টা  ফ্লেভিয়ান ডি কস্তা। তাঁরা সিএসও-এর ঐতিহ্য ও অর্জনকে ধারণ করে বর্তমান প্রজন্মের সদস্যদের সংগঠনের আদর্শ ও মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল সিএসও-এর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা। সংগঠনের প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক এলড্রিক বিশ্বাস সিএসও-এর প্রতিষ্ঠার পটভূমি, দীর্ঘ ৪৭ বছরের পথচলা, বিভিন্ন কার্যক্রম এবং সংগঠনের গুরুত্বপূর্ণ স্মৃতি ও অর্জন সম্পর্কে সদস্যদের সঙ্গে আলোচনা করেন।

তাঁর আলোচনায় সিএসও-এর অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সংগঠনটির মধ্য দিয়ে গড়ে ওঠা প্রজন্মের অবদানের বিষয়গুলো উঠে আসে। এ সময় বর্তমান সদস্যরা সংগঠনের ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনুপ্রাণিত হন।

খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরে কেক কাটার মধ্য দিয়ে সিএসও-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে প্রাক্তন ও বর্তমান সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও আনন্দ ভাগ করে নেন।

দীর্ঘদিনের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মৃতিময়।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল ক্যাথিড্রাল ধর্মপল্লীর এসএসসি ২০২৬ ব্যাচে কৃতকার্য পরীক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান। তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক ও খ্রিস্টীয় মূল্যবোধ ধরে রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

সবশেষে সদস্য-সদস্যাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সিএসও-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শেষ হয়।

দীর্ঘ ৪৭ বছরের পথচলায় খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও) ক্যাথিড্রাল ধর্মপল্লীর তরুণদের মধ্যে খ্রিস্টীয় মূল্যবোধ, নেতৃত্বগুণ, বন্ধুত্ব ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনের অতীত ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনের পথচলায় নতুন প্রজন্মের সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়। - ফ্লেভিয়ান ডি কস্তা

Bengali pop up image