ফাদার ফ্রান্জ ম্যাগনিস সুসেনো, এসজে : এশিয়া মণ্ডলীতে সম্প্রীতি গড়ে তোলার এক অদম্য অগ্রদূত

আগামী ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ,  ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব এশিয়ান বিশপসকনফারেন্স (এফএবিসি)-এর দ্বাদশ প্লেনারি সম্মেলন। “এশিয়ান মণ্ডলীতে সিনোডাল রুপান্তর এবং পারস্পারিক ঐক্য গড়ে তোলা।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রাক্কালে যিশু সংঘের ধর্মযাজক ফাদার ফ্রান্জ ম্যাগনিস-সুসেনো, এসজে-কে এশিয়ায় সংলাপ, সম্প্রীতি মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল সাক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

জার্মানিতে জন্মগ্রহণ করলেও পরে ইন্দোনেশিয়ার নাগরিকত্ব গ্রহণকারী ফাদার ম্যাগনিস পাঁচ দশকেরও বেশি সময় ধরে আন্তধর্মীয় সংলাপ, সামাজিক ন্যায়বিচার এবং মানবমর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি মনে করেন, দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের চেতনা হলো  মঙ্গলসমাচারের ভিত্তিতে মণ্ডলীর অব্যাহত নবায়ন এবং আধুনিক বিশ্বের সঙ্গে উন্মুক্ত

পাংকালপিনাংয়ের বিশপ অ্যাড্রিয়ানুস সুনারকোর মতে, ফাদার ম্যাগনিস মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র এবং অন্যান্য ধর্মের সঙ্গে সংলাপকে সমর্থন করেছেন। একই সঙ্গে তিনি মণ্ডলীর প্রতি গভীর ভালোবাসা থেকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে যাজকতান্ত্রিক মানসিকতা দূর করা, সাধারণ বিশ্বাসীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রখ্যাত দার্শনিক, ধর্মতাত্ত্বিক নীতিবিদ হিসেবে পরিচিত ফাদার ম্যাগনিস শিক্ষা, লেখালেখি এবং আন্তধর্মীয় উদ্যোগের মাধ্যমে দেখিয়েছেন যে, বহুত্ববাদী সমাজে সংলাপ সেতুবন্ধন গড়ে তোলা সুসমাচারেরই একটি  অংশ।

এফএবিসি ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংস্কৃতি, ধর্ম, দরিদ্র এবং সকল মানুষের সঙ্গে সংলাপকে এশিয়ায় মণ্ডলীর মিশনের ভিত্তি হিসেবে তুলে ধরেছে। ফাদার ম্যাগনিসের জীবন ও কর্ম সেই দৃষ্টিভঙ্গিরই বাস্তব উদাহরণ।

বিভাজন, ধর্মীয় উগ্রবাদ সামাজিক মেরুকরণের এই সময়ে ফাদার  ম্যাগনিস-সুসেনো, এসজে- জীবন এশিয়ার মণ্ডলীকে স্মরণ করিয়ে দেয় খ্রিস্টের চেতনায় সংলাপ, বন্ধুত্ব সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলাই মণ্ডলীর প্রকৃত আহ্বান। - আরভিএ সংবাদ ।