বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিশ্ব বাবা দিবস

লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীর বাবাদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব বাবা দিবস

গত ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীর বাবাদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব বাবা দিবস।

আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। একজন সন্তান বাবার ঋণ কখনো পরিশোধ করতেও পারে না। সেই বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাবা দিবস।

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।পবিত্র  খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি তার সহভাগিতায় সমাজে বাবাদের ভূমিকা, দায়িত্ব কর্তব্যের কথা তুলে ধরেন।

এই বিশ্ব বাবা দিবসে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় একশত জন বাবারা উপস্থিত ছিলেন। এই দিনে ধর্মপল্লীর পক্ষ থেকে নাচ গানের মধ্য দিয়ে বাবাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিশ্ব বাবা দিবসে অংশগ্রহণকারী বাবাগণ

ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা বাবা দিবসের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপটে বাবাদের অবস্থান তুলে ধরে বলেন বাবারা হলেন সেই ব্যক্তি যারা নীরবে সংসারের সমস্ত ভার বহন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া ক্রেডিটের চেয়ারম্যান বাবলু কোড়াইয়া, পালকীয় পরিষদের সহ- সভাপতি ক্লেমেন্ট কস্তা এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইতিহাস থেকে জানা যায় যে, ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। তাই আজ এই বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। - ফাদার আলবার্ট বকুল ক্রুশ

Bengali pop up image