চট্টগ্রামের পাথরঘাটায় খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন’র সাথে মতবিনিময় সভা

খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন’র সাথে মতবিনিময় সভা

গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের বিশপ হাউজ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তবর্তীকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন চট্টগ্রাম খ্রিস্টান ধর্মাবলাম্বীদের সাথে একটি মতবিনিময় সভায় মিলিত হন।

উক্ত সভায় ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মিস ফরিদা খানম, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ভিকার জেনারেল ফা. টেরেন্স রড্রিক্স, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সচিব মি. নির্মল রোজারিও, ইসলামিক ফাউন্ডেশেনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব বোরহানউদ্দীন, চট্টগ্রামের বিভিনড়ব গির্জার পুরোহিতবৃন্দ, বিভিনড়ব কাথলিক সেবা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কতিপয় খ্রিস্টান নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তার মধ্যে প্রাধান্য পায় ইস্টার সানডেতে সরকারী ছুটি, মিশনারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে বিভিনড়ব মিথ্যা অপপ্রচার প্রতিহত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আনয়নে খ্রিস্টান নাগরিকগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

এসময় ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে অঙ্গিকারবদ্ধ।

তিনি উপস্থিত সকল খ্রিস্টান নেতৃবৃন্দের প্রতি নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন ও দরিদ্রদের প্রতি সেবাকাজ চলমান রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আহ্বান জানান।

মতবিনিময়ের পাশাপাশি ধর্ম বিষয়ক উপদেষ্টা পাথরঘাটাস্থ পবিত্র জপমালা রাণীর ক্যাথিড্রাল গির্জা ও ফাদার বুদ্রো হাসপাতাল পরিদর্শন করেন।

Bengali pop up image