নাগরী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল সেমিনার

পিএমএস’র আয়োজনে নাগরী সাধু নিকোলাসের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল সেমিনার

গত ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ,  ঢাকা মহাধর্মপ্রদেশীয় পিএমএস’র আয়োজনে নাগরী সাধু নিকোলাসের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল সেমিনার।

এ শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল “এসো পবিত্র আত্মায় জীবন নবায়ন করি”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত শিশু ও এনিমেটরসহ প্রায় ২৯৪জন অংশগ্রহন করেন।

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবস আরম্ভ করা হয়। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন  ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া এবং তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর ফাদারগণ।

উক্ত সেমিনারের মধ্যে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া, (ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র পিএমএস কমিটি), সিস্টার মেরী তৃষিতা এসএমআরএ, (সেক্রেটারী, ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র পিএমএস কমিটি)।

ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া মূল বিষয়ের উপর সহযোগিতা করেন। তিনি বলেন, “শিশুরা যেন শিশুদেরকে একে অপরকে সহযোগিতা করেন। সকল শিশুরা যেন প্রার্থনা করেন প্রার্থনার মধ্য দিয়ে আমরা পবিত্র হয়ে উঠি।”

পবিত্র শিশুমঙ্গল সেমিনারে অংশগ্রহণকারীদের সাথে সিস্টার

বিশ্বের বর্তমানে অনেক জায়গার শিশুরা অনেক কষ্টের মধ্যে আছেন আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি। আমরা যেন নিয়মিত খ্রীষ্টযাগে অংশগ্রহণ করি এর মধ্য দিয়ে আমরা পবিত্র হয়ে উঠবো,” বলেন ফাদার কোড়াইয়া।

তিনি আরো বলেন, “শিশুরা, তোমরা হলে সব থেকে পবিত্র কারণ যীশু বলেছেন শিশুদেরকে আমার কাছে আসতে দাও। এর মধ্যে দিয়ে তিনি তোমাদের সকলকে আহ্বান করেন যেন তোমরা তার দেখানো চলো এবং পবিত্র ভাবে জীবন যাপন করো।”

পরবর্তীতে নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ সকলকে ধন্যবাদ জানান এবং সকলের মধ্যে পুরস্কার স্বরূপ বিভিন্ন সাধু-সাধ্বীদের ছবি বিতরণ করার মধ্য দিয়ে সেমিনারটি সমাপ্তি ঘোষণা করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও