নাগরী ধর্মপল্লীর পানজোরা গ্রামে অনুষ্ঠিত হলো মহান সাধু আন্তনীর পর্ব উৎসব
গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, নাগরী ধর্মপল্লীর পানজোরা গ্রামে সাধু আন্তনীর তীর্থভূমিতে অনুষ্ঠিত হলো মহান সাধু আন্তনীর পর্ব উৎসব।
তিনদিনের আধ্যাত্মিক প্রস্তুতির পর এই পর্ব দিবস উদযাপন করা হয়। এই পর্ব উপলক্ষে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার রিপন রোজারিও, এসজে । তার সাথে আরো উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ।
এছাড়াও বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার, ব্রাদার, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগন সহ আনেক খ্রিষ্টভক্তগণ এই পর্ব উৎসবে অংশগ্রহণ করেন।
খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার সাধু আন্তনীর জীবন-যাপন তার ত্যাগ দরিদ্রদের প্রতি ভালোবাসা সবকিছু তুলে ধরেন।
তিনি আরও বলেন, সাধু আন্তনীর জীবনের মত আমরাও যেন ঈশ্বরের বাণী সকলের সামনে তুলে ধরতে পারি, আমরাও যেন তার জীবনের মত আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি,” বলেন ফাদার রোজারিও।
সাধু আন্তনীর এই পর্ব উদযাপনের মধ্য দিয়ে খ্রিষ্টভক্তরা মন পরিবর্তন ও সাধু আন্তনীর জীবন-যাপনকে ধ্যান করার মধ্য দিয়ে তাদের ব্যক্তি জীবনকে আরো সুন্দর করে তুলতে পারবে।
সাধু আন্তনী হচ্ছেন সবার প্রিয় সাধু। তিনি ১৫ আগস্ট ১১৯৫ খ্রিস্টাব্দে পর্তুগালের বর্তমান রাজধানী লিসবন শহরের জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন কাটে ইতালির পাদুয়ায়। মাত্র ৩৯ বছর বয়সে তিনি মৃত্যুবরন করেন।
সাধু আনন্তী ছিলেন অত্যন্ত সহজ-সরল, ঈশ্বর ও মানবপ্রেমী, ধার্মিক এবং দয়ালু ও দরদী এক মহান সাধু। তিনি মানুষকে ঈশ্বরের দয়া লাভ করাতে সর্বদায় সাহায্য করেছেন। দরদী হৃদয় নিয়ে তিনি দরিদ্র ও পাপীদের নিকট ঈশ্বরের ঐশভালবাসা ও দয়ার কথা প্রচার ও প্রকাশ করেছেন। - প্রাঞ্জল টমাস রোজারিও