"ডিকাস্টারি ফর ইভানজেলাইজেশন"-এর সদস্য নিযুক্ত হলেন কলকাতার আর্চবিশপ ইলিয়াস ফ্রাঙ্ক

কলকাতার আর্চবিশপ ইলিয়াস ফ্রাঙ্ক

পোপ লিও চতুর্দশ, কলকাতার আর্চবিশপ ইলিয়াস ফ্রাঙ্ক-কে ডিকাস্টারি ফর ইভানজেলাইজেশন-এর "First Evangelization and New Particular Churches" বিভাগের সদস্য হিসেবে নিযুক্ত করেছেন। 

Dicastery for Evangelization হল ভ্যাটিকানের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। বিশ্বজুড়ে নতুন অঞ্চলে সুসমাচার প্রচার, নতুন ধর্মপ্রদেশ গঠন এবং মিশন কার্যক্রম এই বিভাগের অধীনে।

এই নিয়োগের মাধ্যমে ভারত এবং বিশেষ করে কলকাতা আর্চডায়োসিসের কণ্ঠস্বর এখন সরাসরি বিশ্ব মিশনের নীতি নির্ধারণ কার্যালয়ে পৌঁছাবে।

আর্চবিশপ ইলিয়াস ফ্রাঙ্কের জন্ম হয় ১৫ আগস্ট ১৯৬২, বান্টওয়াল, কর্ণাটকে। যাজক অভিষেক: ২৩ এপ্রিল ১৯৯৩, কলকাতা আর্চডায়োসিসের জন্য। আসানসোলের বিশপ: জুলাই ২০২৩- পোপ ফ্রান্সিস কর্তৃক নিযুক্ত হন। কলকাতার সহায়ক আর্চবিশপ: ২৮ জুন ২০২৫- পোপ লিও চতুর্দশ কর্তৃক নিযুক্ত হন।

কলকাতার ১০ম আর্চবিশপ ২০ সেপ্টেম্বর ২০২৫- আর্চবিশপ থমাস ডিসুজার অবসরের পর দায়িত্ব গ্রহণ করেন।  এরপর ২৯ জুন ২০২৬, সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ লিও চতুর্দশ-এর হাত থেকে প্যালিয়াম গ্রহণ করেন

 রোমের Pontifical Urbaniana University থেকে Canon Law-তে Licentiate Doctorate হন। ২০০৭ থেকে সেখানেই অধ্যাপক ছিলেন

তিনি এর আগেও ভ্যাটিকানের Dicastery for Divine Worship এবং Dicastery for the Doctrine of the Faith-এর পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। 

এক বছরেরও কম সময়ের মধ্যে আর্চবিশপ হিসেবে দায়িত্ব নিয়ে, প্যালিয়াম গ্রহণ এবং এখন বিশ্ব মিশনের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থায় জায়গা পাওয়াএটি কলকাতা এবং সমগ্র ভারতের খ্রীষ্টমণ্ডলীর জন্য বড় সম্মান।

 দায়িত্ব নেওয়ার সময় আর্চবিশপ বলেছিলেন, "আমার প্রথম অগ্রাধিকার হবে সমস্ত প্যারিশ ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করা।" - সূত্র  কাথলিক কানেক্ট। অনুলিখন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image