প্লেনারি অধিবেশনে নির্জন পরিচালনার জন্য কার্ডিনাল তাগলেকে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন

এশিয়ান বিশপ সম্মেলন ফেডারেশনের (এফএবিসি) সভাপতি কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও ২২ জুলাই অনুষ্ঠিত ১২তম এফএবিসি প্লেনারি অধিবেশনের প্রার্থনা নির্জন পরিচালনার জন্য কার্ডিনাল লুইস আন্তোনিও  তাগলেকে  আন্তরিক  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হোটেল মুলিয়ার জারবেরায়  নির্জনের  সমাপনী পবিত্র খ্রিস্টযাগের পর তিনি বলেন, “কার্ডিনাল তাগলে শুধু নির্জন ধ্যান পরিচালক হিসেবেই নয়, বরং একজন সহযাত্রী ভাই হিসেবে বিশপ প্রতিনিধিদের সঙ্গে ছিলেন এবং তাঁদের আধ্যাত্মিকভাবে প্লেনারি অধিবেশনের পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত করেছেন।”

নির্জন ধ্যানের পুরো সময় কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে অংশগ্রহণকারীদের খ্রিস্টের সঙ্গে তাদের ব্যক্তিগত সাক্ষাৎকে আরও গভীর করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অধিবেশনের মূল প্রতিপাদ্যএশিয়ায় মিশন ঐক্যের সেতুবন্ধনকারী হওয়ানিয়ে গভীরভাবে ধ্যান করার জন্য আহ্বান জানান। তাঁর ধ্যানের বিষয়গুলো মূলত সিনোডাল রূপান্তর, সাধারণ মানুষের জীবন দৈনন্দিন ঘটনায় ঈশ্বরের কার্যক্রমকে চিনে নেওয়া এবং পক্ষপাতের পরিবর্তে আশা ভালোবাসার দৃষ্টিতে অন্যকে দেখার জন্যযিশুর চোখগড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে।

কার্ডিনাল ফেরাঁও বলেন, “আপনি আমাদের উপলব্ধি করিয়েছেন যে, যিশুর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ এবং তাঁকে জীবনে অনুভব করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি মিশন ঐক্যের সেতুবন্ধনকারী হতে চাই, তবে আমাদের যিশুর দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে এবং আমাদের জীবন, মণ্ডলী সমাজে ঈশ্বর যে মহান কাজ করছেন, তা দেখার সক্ষমতা গড়ে তুলতে হবে।

এফএবিসির সভাপতিও ফেডারেশনের সঙ্গে কার্ডিনাল তাগলের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, এবারের অধিবেশনটি ছিল কার্ডিনাল তাগলের সপ্তম এফএবিসি প্লেনারি অধিবেশন।

কার্ডিনাল ফেরাঁও বলেন, “আপনি এফএবিসি পরিবারেরই একজন। আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমরা ভ্রাতৃত্বপূর্ণ আনন্দ প্রকাশ করছি এবং আমাদের প্রার্থনার আশ্বাস দিচ্ছি।

কার্ডিনাল ফেরাঁও বলেন, তাগলের অনুধ্যান অংশগ্রহণকারীদের খ্রিস্টের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে এবং যিশুর দৃষ্টিতে মানুষ সমাজকে দেখতে উদ্বুদ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, এশিয়ায় মিশন ঐক্যের সেতুবন্ধনকারী হতে হলে যিশুর দৃষ্টিভঙ্গি ঈশ্বরের সৃষ্টিকে পরিচর্যা করতে হবে।

তিনি আরও বলেন, এটি কার্ডিনাল তাগলের সপ্তম এফএবিসি প্লেনারি অধিবেশন । রোমে তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়ে ফেরাঁও অনুরোধ করেন, তিনি যেন পোপ লিওর কাছে এশিয়ার বিশপদের ধন্যবাদ ও প্রার্থনার বার্তা পৌঁছে দেন।– আরভিএ  সংবাদ ।

 

Bengali pop up image