কলকাতার  অক্সিলিয়াম ধর্মপল্লীতে পিতৃ দিবস উদযাপন

পিতা দিবস উদযাপিত হল কলকাতার গোবরা অক্সিলিয়াম ধর্মপল্লীতে

গত  ২১ জুলাই ২০২৬, কলকাতার গোবরা অক্সিলিয়াম ধর্মপল্লীতে মহা সমারোহে পিতা দিবস উদযাপিত হল।

প্যারিশের  সকল  পিতাদের উদ্দেশ্যে বিকাল  টায় বিশেষ  খ্রীষ্টযাগের আয়োজন করা হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন  ফাদার তুষার  গোমেস।

খ্রীষ্টযাগের  সূচনায় ফাদার তুষার  আন্তর্জাতিক  ' ফাদার্স ডে' তথা পিতৃদিবস পালনের ইতিহাস  তুলে  ধরেন। হোমিলিতে তিনি  সংসার  জীবনে পিতাদের ভূমিকার  আত্মত্যাগের  উদাহরণ তুলে ধরেন   একই সঙ্গে স্বামী সন্তান হিসেবে  তাদের  দায়িত্ব   স্সরণ করান। পিতা এই খ্রীষ্টযাগে উপস্থিত  থাকার জন্য  তিনি সকলকে  শুভেচ্ছা জানান।

খ্রীষ্টযাগের শেষে সকলকে  বেদীর  কাছে মোমবাতি  জ্বালিয়ে এগিয়ে আসতে  বলেন ফাদার তুষার পবিত্র জল সিঞ্চন  করে বিশেষ  আশীর্বাদ  প্রদান করেন 

খ্রীষ্টযাগের মাহাত্ম্য ওই দিন  খ্রীষ্টযাগে বাবারাই  গান পরিবেশন করেন। পরিচালনা করেন  বাবলু মণ্ডল, দিলীপ  মজুমদার সুনীল  কেরকেট্টা।

 অনুষ্ঠান  শেষ  হতেই গির্জার প্রাঙ্গনে সকলে জলপানে মিলিত হন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image